চুয়াডাঙ্গায় মাত্র ১৫০ টাকার বিরোধে লাঠির আঘাত, কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

সারাদেশ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমি চাষের পাওনা ১৫০ টাকা নিয়ে বিরোধের জেরে লাঠির আঘাতে গুরুতর আহত কৃষক আব্দুস সালাম মালিথা (৪৮) মারা

2026-10-18T10:39:54+06:00
2026-10-18T10:39:54+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
চুয়াডাঙ্গায় মাত্র ১৫০ টাকার বিরোধে লাঠির আঘাত, কৃষকের মৃত্যু
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১০:৩৯ এএম  
কৃষকের মৃত্যুতে স্বজনদের আহাজারি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় জমি চাষের পাওনা ১৫০ টাকা নিয়ে বিরোধের জেরে লাঠির আঘাতে গুরুতর আহত কৃষক আব্দুস সালাম মালিথা (৪৮) মারা গেছেন।

পাঁচ দিন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নিহত আব্দুস সালাম মালিথা আলমডাঙ্গা উপজেলার মোড়ভাঙ্গা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে মোড়ভাঙ্গা বাজারে জমি চাষের ট্রাক্টর ভাড়া বাবদ পাওনা ১৫০ টাকা নিয়ে সালামের সঙ্গে ট্রাক্টর মালিক আরিফের (৩৫) কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধের জেরে আরিফ কাঠের চলা দিয়ে সালামের মাথায় আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার দুপুরে তাঁর মৃত্যু হয়।

সালামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মোড়ভাঙ্গা গ্রাম ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। নিহতের স্ত্রী ও মেয়ে এ ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রের দাবি, ঘটনার পর থেকে অভিযুক্ত আরিফ পলাতক রয়েছেন। এ ঘটনায় মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তের ব্যবস্থা এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

মাত্র ১৫০ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে একজন কৃষকের মৃত্যুর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
  বিষয়:   চুয়াডাঙ্গা  লাঠির আঘাত  কৃষক  মৃত্যু 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত