মহাসপ্তমীর পূজা আজ

যাযাদি অনলাইন

ধর্ম

শারদীয় দুর্গোৎসবের আজ রোববার মহাসপ্তমী। চন্দ্রতিথির বিশেষ হিসাবের কারণে এবার দুদিন ধরে মহাসপ্তমীর পূজা অনুষ্ঠিত হচ্ছে।শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকেই

2026-10-18T11:09:47+06:00
2026-10-18T11:09:47+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
ধর্ম
মহাসপ্তমীর পূজা আজ
যাযাদি অনলাইন
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ১১:০৯ এএম  
সংগৃহীত ছবি
শারদীয় দুর্গোৎসবের আজ রোববার মহাসপ্তমী। চন্দ্রতিথির বিশেষ হিসাবের কারণে এবার দুদিন ধরে মহাসপ্তমীর পূজা অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকেই রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চলে মহাসপ্তমীর ধর্মীয় আচার-অনুষ্ঠান। দেবীর চক্ষুদান ও প্রাণপ্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। মন্ত্রোচ্চারণ ও শাস্ত্রীয় রীতিতে দেবীর পূজা করেন পুরোহিতরা।

দেবীর আশীর্বাদ নিতে সকাল থেকেই মন্দিরে সমবেত হন ভক্তরা। এ সময় চলে অঞ্জলি নিবেদনও। দেবীর কাছে ভক্তদের প্রার্থনা, দূর হোক অশুভ শক্তি, মানুষের জীবনে আসুক শান্তি ও সমৃদ্ধি।

মহাসপ্তমীর অন্যতম প্রধান ধর্মীয় আচার নবপত্রিকা পূজা। কলাগাছ, কচুসহ ধান ও আরও কয়েকটি উদ্ভিদ মিলিয়ে নয়টি উদ্ভিদ একত্র করে এই পূজা করা হয়। শাস্ত্রীয় বিধান অনুসারে নবপত্রিকা পূজার মধ্য দিয়ে দেবীর আরাধনার গুরুত্বপূর্ণ পর্ব সম্পন্ন হয়।
  বিষয়:   মহাসপ্তমী  পূজা  ঢাকা 


ধর্ম- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত