বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানি বিনিয়োগকারীদের

মাকসুদুল আলম ভূঞা

অর্থনীতি

বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন জাপানি বিনিয়োগকারীরা।আজ রোববার (১৮ অক্টোবর)

2026-10-18T19:45:13+06:00
2026-10-18T19:45:13+06:00
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
অর্থনীতি
বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানি বিনিয়োগকারীদের
মাকসুদুল আলম ভূঞা
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৭:৪৫ পিএম  
বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগের ঘোষণা জাপানি বিনিয়োগকারীদের
বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন জাপানি বিনিয়োগকারীরা। 

আজ রোববার (১৮ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে এক বৈঠকে এ বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়।

রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।


বৈঠকে মন্ত্রী বলেন, বাংলাদেশ পর্যটনের বিপুল সম্ভাবনাময় একটি দেশ। এ দেশের প্রকৃতি, ঐতিহ্য ও সংস্কৃতির রয়েছে অপূর্ব সমাহার। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার এবং সিলেটের চা-বাগানসহ বিভিন্ন আকর্ষণীয় পর্যটনকেন্দ্র দেশের পর্যটনশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পর্যটন খাতের উন্নয়নে বর্তমান সরকার বিদেশি বিনিয়োগকে স্বাগত জানাবে।

মন্ত্রী আরও বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নেও জাপানের উল্লেখযোগ্য অবদান রয়েছে। বাংলাদেশের পর্যটন খাতের বিকাশে জাপানি বিনিয়োগকারীদের সহযোগিতাকে সরকার ইতিবাচকভাবে দেখছে। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে উভয় পক্ষের স্বার্থ নিশ্চিত করে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মডেলে কাজ করতে চায় সরকার।

বৈঠকে জাপানি প্রতিনিধিদলের সদস্যরা বলেন, বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে তাঁরা আন্তরিক এবং দেশের পর্যটন খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করতে প্রস্তুত। এ সময় পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়।

বিনিয়োগের ঘোষণাকে স্বাগত জানিয়ে পর্যটনমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগে জাপানি বিনিয়োগকারীদের আগ্রহকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে স্বাগত জানাই। তাঁদের বিনিয়োগ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা হলে সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

মন্ত্রী আরও জানান, জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশের বিভিন্ন পর্যটনকেন্দ্র পরিদর্শনের জন্য বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রতিনিধিদল দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
  বিষয়:   জাপান  বাংলাদেশ পর্যটন  ডলার 


অর্থনীতি- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত