চুয়াডাঙ্গা শহরতলীর নুরনগরে গরুবহনকারী স্যালোমেশিন চালিত অবৈধ যানবাহন খাদে পড়ে নিহত ১ আহত ২

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

সারাদেশ

চুয়াডাঙ্গা শহরতলীর নুরনগরে গরুবাহনকারী স্যালোমেশিন চালিত অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই ১ জন নিহত ও ২

2026-10-19T18:34:22+06:00
2026-10-19T18:34:22+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
চুয়াডাঙ্গা শহরতলীর নুরনগরে গরুবহনকারী স্যালোমেশিন চালিত অবৈধ যানবাহন খাদে পড়ে নিহত ১ আহত ২
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:৩৪ পিএম  
ছবি-যাযাদি
চুয়াডাঙ্গা শহরতলীর নুরনগরে গরুবাহনকারী স্যালোমেশিন চালিত অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই ১ জন নিহত  ও ২ জন আহত হয়েছে। দূর্ঘটনায় মারা গেছে আরো ২টি গরু।

সোমবার (১৯ অক্টোবর) ভোর রাত ৪ টার দিকে দূর্ঘটনাটি ঘটে।

নিহত হেলাল (৩৮) পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার সবুজনগর গ্রামের নয়াল মিয়ার ছেলে। আহতরা হলো,অবৈধ যানবাহনের চালক তারাচাঁদ ও শিপন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার সবুজনগর গ্রামের হেলাল উদ্দিন গরু ব্যবসা করে আসছিলেন।  রবিবার(১৮ অক্টোবর) বিকালে তিনি মঠবাড়ীয়া থেকে ১১টি গরু নিয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের নুরনগর মোড়ে এসে পৌঁছুলে যানবাহনের চালক নিয়ন্ত্রণ হারালে সেটাসহ তারা সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গরু ব্যাপারী হেলাল মারা যান। প্রচন্ড শব্দ পেয়ে আশাপাশের লোকজন এসে হতাহতদের উদ্ধার করে। 

চালক তারাচাঁদ বলেন, ১১টি গরু নিয়ে তারা ৩ জন  রবিবার(১৮ অক্টোবর) বিকালে মঠবাড়ীয়া থেকে রওনা হয়। ভোর রাতের হঠাৎ চোখে ঘুম আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি ডোবার মধ্যে পড়ে যায়। 

নিহতের সঙ্গে থাকা নগদ ৮৩ হাজার ৩৩৫ টাকা, ১টি মোবাইল ফোন সেট ও গরুর বৈধ চালান উদ্ধার করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা সদর থানার এসআই মিজান বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে  হস্তান্তর করা হবে। 
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত