কালকিনিতে আড়িয়াল খাঁ নদীতে অভিযান, ৮০০ মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের কালকিনি উপজেলায় মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের আওতায় আড়িয়াল খাঁ নদীতে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।অভিযানে প্রায় ৮০০ মিটার

2026-10-19T21:04:43+06:00
2026-10-19T21:04:43+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
কালকিনিতে আড়িয়াল খাঁ নদীতে অভিযান, ৮০০ মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৯:০৪ পিএম  
ছবি-যাযাদি
মাদারীপুরের কালকিনি উপজেলায় মা ইলিশ সংরক্ষণ কার্যক্রমের আওতায় আড়িয়াল খাঁ নদীতে অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। 

অভিযানে প্রায় ৮০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এ ছাড়া সকালে উপজেলার দুটি মাছের বাজার ও তিনটি আড়ত পরিদর্শন করা হয়। 

পরিদর্শনকালে বাজার ও আড়তে কোনো ইলিশ মাছ পাওয়া যায়নি। তবে বাজারগুলোতে দেশীয় প্রজাতির মাছের পর্যাপ্ত উপস্থিতি দেখা গেছে।

মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান ও বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কালকিনি উপজেলা অতিরিক্ত মৎস্য কর্মকর্তা প্রণব কুমার দত্ত। মা ইলিশ সংরক্ষণে অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং মাছের বাজার ও আড়তে নিয়মিত তদারকির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত