নেত্রকোনায় শিশু বলাৎকারের অভিযোগে অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোনার পূর্বধলায় ১৩ বছর বয়সী এক ছেলে শিশুকে বলাৎকারের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন দুলাল (৫৩) নামের এক মাদরাসা পরিচালককে গ্রেপ্তার

2026-10-19T21:06:44+06:00
2026-10-19T21:06:44+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
নেত্রকোনায় শিশু বলাৎকারের অভিযোগে অভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৯:০৬ পিএম  
গ্রেপ্তার আব্দুল্লাহ আল মামুন দুলাল
নেত্রকোনার পূর্বধলায় ১৩ বছর বয়সী এক ছেলে শিশুকে বলাৎকারের অভিযোগে আব্দুল্লাহ আল মামুন দুলাল (৫৩) নামের এক মাদরাসা পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ সোমবার ভুক্তভোগী শিশুটির বাবার করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এরআগে গতকাল রোববার রাতে উপজেলার জালশুকা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল্লাহ আল মামুন দুলাল (৫৩) উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের জালশুকা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়  ‘রওজাতুল আকফাল নূরানি হাফিজিয়া মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষক। তাঁর একটি ওষুধের ফার্মেসি রয়েছে। ভুক্তভোগী ছেলে শিশুটি তাঁর ফার্মেসিতে কর্মচারী হিসেবে কাজ করত।

মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে কাজ শেষে শিশুটি দুলালের বাড়িতে যায়। দুলালের স্ত্রী সন্তানদের নিয়ে বাবার বাড়িতে থাকায় ওই সময় বাড়িতে দুলাল ও শিশুটি ছাড়া আর কেউ ছিল না। রাতের খাবার শেষে শিশুটি একটি কক্ষে শুয়ে পড়ে। পরে দুলাল তাকে নিজের শোবার ঘরে ডেকে নিয়ে একই বিছানায় শোয়। একপর্যায়ে শিশুটিকে জোর করে বলাৎকার করা হয়। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি বাথরুমে গেলে সেই সুযোগে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে পরিবারের কাছে বিস্তারিত জানায়। পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন দুলালের বাড়ি ঘেরাও করে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে শ্যামগঞ্জ তদন্তকেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুলালকে গ্রেপ্তার করে। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।
এ ঘটনায় আজ সোমবার সকালে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে দুলালের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের  মামলা করেন। 

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর বাবার করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আব্দুল্লাহ আল মামুন দুলালকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে। 



সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত