মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেইঃ ডেপুটি স্পিকার

কলমাকান্দা (নেত্রকোণা)প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোণার কলমাকান্দায় বাংলাদেশ জাতীয় সংসদ এর ডেপুটি স্পীকার ও নেত্রকোণা-১ আসনের সাংসদ ব্যারিষ্টার কায়সার কামাল মহোদয় দুই দিন ব্যাপি বিভিন্ন

2026-10-19T21:09:35+06:00
2026-10-19T21:09:35+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬
৩ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেইঃ ডেপুটি স্পিকার
কলমাকান্দা (নেত্রকোণা)প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৯:০৯ পিএম  
ছবি-যাযাদি
নেত্রকোণার কলমাকান্দায় বাংলাদেশ জাতীয় সংসদ এর ডেপুটি স্পীকার ও নেত্রকোণা-১ আসনের সাংসদ ব্যারিষ্টার কায়সার কামাল মহোদয় দুই দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ব্যস্ত সময় অতিবাহিত করেছেন।

রবিবার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে মংগল সরকার স্মৃতি জাতীয় হাজং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বক্তব্যে বলেন,মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই।

একইসাথে তিনি সংসদীয় এলাকায় কয়েকটি উন্নয়ন কাজ পরিদর্শন করেন। 

সোমবার উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ, দূর্গামন্দির পরিদর্শন করেন। মন্দির কমিটি মাননীয় ডেপুটি স্পীকার কে উলুধ্বনির মাধ্যমে স্বাগত জানান।

পাশাপাশি বিকালে নাজিরপুর পল্লী জাগরন উচ্চ বিদ্যালয়ের পুকুরের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন ও অংশগ্রহণ করেন। 

সকল কর্মসূচীতে উপজেলা নির্বাহীকর্মকর্তা এন এম আবদুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার ভূমি শামসুজ্জামান আসিফ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো,সোহেল রানা উপস্থিত ছিলেন।। 

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত