প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৯:১০ পিএম
ছবি-যাযাদি পাবনার আটঘরিয়া উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন পাবনা জেলা প্রশাসক।
শারদীয় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
আজ ১(৯ অক্টোবর) সোমবার দুপুরে আটঘরিয়া উপজেলায় তিনি পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন এবং উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপ গুলোর নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় এবং মতবিনিময় করেন।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষা এবং উৎসবের আনন্দ অক্ষুণ্ন রাখতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দুর্গাপূজা যেন আনন্দঘন, শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে উদযাপিত হয়, সে লক্ষ্যে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
তিনি পূজার উৎসবমুখর পরিবেশ বজায় রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ইউএনও তাহমিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মুনতাসীর মাহফুজ।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা নারগিস সুলতানা, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী নিরোদ কর্মকার নিরু, সাধারণ সম্পাদক শ্রী সুনীল কুমার সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য বৃন্দ।
পরিদর্শন শেষে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আটঘরিয়ায় সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান। একই সঙ্গে আনন্দ, সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন। শেষে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম।