টেকনাফে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ৩ রোহিঙ্গা জেলের কারাদণ্ড ও অর্থদণ্ড

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে উপজেলার বিভিন্ন মাছঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।এ সময়

2026-10-20T10:25:27+06:00
2026-10-20T10:25:27+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
টেকনাফে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ৩ রোহিঙ্গা জেলের কারাদণ্ড ও অর্থদণ্ড
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১০:২৫ এএম  
ছবি-যাযাদি
কক্সবাজারের টেকনাফে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে উপজেলার বিভিন্ন মাছঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে।

এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ৩ জন রোহিঙ্গা জেলেকে আটক করে ৭ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাথে ১ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এই সময় মাছ জব্দ করা হয়।

মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম অনীক চৌধুরী, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ জহরুল হক, টেকনাফ নৌ-পুলিশের ইনচার্জ মোঃ আতিকুল হক।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম অনীক চৌধুরী ১৯ অক্টোবর ২০২৬ ইংরেজি রাত ৮ টায় অভিযান শেষে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ইউএনও বলেন, টেকনাফ উপজেলা মৎস্য দপ্তর ও নৌ-পুলিশের সার্বিক সহযোগিতায় আজ সকাল ১১টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনজন রোহিঙ্গা জেলেকে আটক করা হয়। আটক জেলেদেরকে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জব্দকৃত মাছ ৪টি এতিমখানার দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। পাশাপাশি অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।
  বিষয়:   টেকনাফ  জেলে  কারাদণ্ড 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
লাভ রোড, ৪৪৬/ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত