সৌদিতে স্থগিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন

যাযাদি অনলাইন

আন্তর্জাতিক

হুতিদের ধারাবাহিক হামলার মুখে সৌদি আরবের গুরুত্বপূর্ণ বিনিয়োগ সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (Davos in the Desert) স্থগিত করা হয়েছে। আগামী

2026-10-20T11:34:16+06:00
2026-10-20T11:34:16+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
আন্তর্জাতিক
সৌদিতে স্থগিত আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন
যাযাদি অনলাইন
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১১:৩৪ এএম  
সংগৃহীত ছবি
হুতিদের ধারাবাহিক হামলার মুখে সৌদি আরবের গুরুত্বপূর্ণ বিনিয়োগ সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (Davos in the Desert) স্থগিত করা হয়েছে। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে নতুন তারিখ আগামী বছর ঘোষণা করা হবে।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সম্মেলনের আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সম্মেলনটি অনানুষ্ঠানিকভাবে ‘মরুর দাভোস’ নামে পরিচিত। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের সঙ্গে মিল রেখে এ নাম দেওয়া হয়েছে।

সম্মেলনটির দশম আয়োজন হওয়ার কথা ছিল। এতে বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী, ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের অংশ নেওয়ার কথা ছিল। আয়োজকদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহা বিনতে মিশারি আল সৌদ বলেন, অংশীদার, সদস্য, বক্তা ও প্রতিনিধিদের প্রতি দায়িত্ববোধ থেকেই সম্মেলন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দশম আয়োজনটি প্রত্যাশিত পরিসর, মান ও প্রভাব নিয়ে আয়োজন করতে চান তাঁরা।

সৌদি আরবের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ সম্মেলনের মূল লক্ষ্য হলো দেশটিতে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা। তেল ও গ্যাসনির্ভর অর্থনীতি থেকে পর্যটন, খেলাধুলা ও প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে রূপান্তরের পরিকল্পনা বাস্তবায়নে সৌদি আরব বিপুল বিনিয়োগ সংগ্রহ করতে চায়।

সম্মেলনে গুগল ও এর মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রেসিডেন্ট ও প্রধান তথ্য কর্মকর্তা রুথ পোরাট, গোল্ডম্যান স্যাকসের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ডেভিড সলোমন এবং ব্ল্যাকরকের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লরেন্স ফিঙ্কের অংশ নেওয়ার কথা ছিল।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে ইরান-সমর্থিত হুতিদের সংঘাত সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেড়েছে। হুতিরা সৌদি আরবের সামরিক স্থাপনা, জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় অন্তত ১৮ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে সৌদি রাজধানী রিয়াদের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এক কর্মী ও দুই পরামর্শক এ তথ্য জানিয়েছেন।

রিয়াদের কেন্দ্রস্থলে অবস্থিত ৯৯ তলাবিশিষ্ট কিংডম সেন্টার থেকেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মীদের সেখানে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। ভবনটিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আঞ্চলিক কার্যালয় রয়েছে।

রোববার (১৮ অক্টোবর) রাজধানীর একটি সরকারি দপ্তরের এক কর্মী বার্তা পান, যেখানে বলা হয়, চলতি সপ্তাহের সোমবার (১৯ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) পর্যন্ত দূর থেকে কাজের ব্যবস্থা কার্যকর করা হবে। তবে সবাইকে স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় প্রতিষ্ঠানের কার্যালয় থাকা কিং আবদুল্লাহ আর্থিক জেলার বিভিন্ন প্রতিষ্ঠানও কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলেছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

হুতিদের ধারাবাহিক হামলার মধ্যে গুরুত্বপূর্ণ বিনিয়োগ সম্মেলন স্থগিত এবং রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে দূর থেকে কাজের ব্যবস্থা নেওয়ার ঘটনা সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: আল জাজিরা
  বিষয়:   সৌদি  আন্তর্জাতিক বিনিয়োগ  সম্মেলন 


আন্তর্জাতিক- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
লাভ রোড, ৪৪৬/ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত