ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে এমপি আলী আজগর লবী

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

সারাদেশ

ধর্ম-বর্ণনির্বিশেষে সকল মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানিয়েছেন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী

2026-10-20T13:53:02+06:00
2026-10-20T13:53:02+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ডুমুরিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে এমপি আলী আজগর লবী
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১:৫৩ পিএম  
ছবি-যাযাদি
ধর্ম-বর্ণনির্বিশেষে সকল মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানিয়েছেন খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগর লবী।

 তিনি বলেছেন, আমাদের সবার বড় পরিচয় আমরা মানুষ। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকলেই বাংলাদেশ আরও দ্রুত এগিয়ে যাবে।

শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উপলক্ষে সোমবার বিকেলে খুলনার ডুমুরিয়া কেন্দ্রীয় কালীবাড়ি মঠের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি প্রতিমা দর্শন করেন এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগর লবী বলেন, “প্রথমেই সবাইকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। হাজার বছর ধরে এ দেশে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছেন। আমাদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। হিন্দু সম্প্রদায়ের মানুষের বিপুল ভোটে বিজয়ী হয়েই আজ জাতীয় সংসদে তাঁদের ও গোটা ডুমুরিয়াবাসীর কথা বলার সুযোগ পেয়েছি। জনপ্রতিনিধি হিসেবে আমার লক্ষ্য দল-মত, ধর্ম-বর্ণনির্বিশেষে এলাকার সব মানুষের ভাগ্যের উন্নয়ন করা। সুখে-দুঃখে আমি সব সময় তাঁদের পাশে আছি এবং থাকব।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ডুমুরিয়া কেন্দ্রীয় কালীবাড়ি মঠের কোষাধ্যক্ষ পরিমল কুমার কুণ্ডু। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রদীপ দেবনাথ।

এ সময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবিতা সরকার, ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, শেখ শাহিনুর রহমান, মোল্লা কবির হোসেন, শেখ ফরহাদ হোসেন, মোল্লা আবুল কাশেম, শাহজাহান জমাদার, মোল্যা মনিমুর রহমান নয়ন ও মোল্লা মশিউর রহমানসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ ছাড়া ডুমুরিয়া কেন্দ্রীয় কালীবাড়ি মঠের সেক্রেটারি সৌমেন্দ্র প্রসাদ কুণ্ডু টুটুল, প্রশান্ত জোয়াদ্দারসহ মন্দির কমিটির দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ডুমুরিয়া কেন্দ্রীয় কালীবাড়ি মঠের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সংসদ সদস্য আলী আজগর লবী উপজেলার খর্নিয়া, রুদাঘরা, রঘুনাথপুর, রংপুর ও ধামালিয়া ইউনিয়নের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন। 

এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আয়োজনের খোঁজখবর নেন এবং ভক্তদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
  বিষয়:   ডুমুরিয়া  দুর্গাপূজা  এমপি আজগর 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
লাভ রোড, ৪৪৬/ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত