হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে সৌদিতে যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য

যাযাদি অনলাইন

আন্তর্জাতিক

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সৌদি আরবকে সুরক্ষা দিতে দেশটিতে টাইফুন যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

2026-10-20T21:52:20+06:00
2026-10-20T21:52:20+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
আন্তর্জাতিক
হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে সৌদিতে যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য
যাযাদি অনলাইন
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৯:৫২ পিএম  
ছবি: সংগৃহীত
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সৌদি আরবকে সুরক্ষা দিতে দেশটিতে টাইফুন যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার (২০ অক্টোবর) ব্রিটিশ সরকার এ ঘোষণা দেয়।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রয়্যাল এয়ারফোর্সের টাইফুন যুদ্ধবিমান সৌদি আরবের বিভিন্ন শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় প্রতিরক্ষামূলক আকাশ অভিযান পরিচালনা করবে।

গত দুই মাসে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং তেল অবকাঠামোতে একাধিকবার হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এসব হামলা মোকাবিলায় সৌদি আরবকে সহায়তা দিতে যুক্তরাজ্য আগে থেকেই আকাশপথে জ্বালানি সরবরাহ করছে। পাশাপাশি দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও ব্রিটিশ সেনা মোতায়েন করা হয়েছে।

ব্রিটিশ সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, সৌদি আরবে মোতায়েন করা টাইফুন যুদ্ধবিমানগুলো হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে ব্যবহার করা হবে। তবে ইয়েমেনে হামলা চালানোর জন্য এসব যুদ্ধবিমান ব্যবহার করা হবে না বলেও স্পষ্ট করেছেন তিনি।

গত জুলাইয়ে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। ওই মাসে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায়। সে সময় ইরান থেকে আসা একটি বিমান বিমানবন্দরে অবতরণ করছিল। তবে হামলায় বিমানটির কোনো ক্ষতি হয়নি।

এ ঘটনার পর হুথিরা লোহিত সাগরে সৌদি আরব-সংশ্লিষ্ট জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। একই সঙ্গে সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার ঘোষণাও দেয় তারা।

হুথিদের দাবি, তাদের ওপর সৌদি আরবের আরোপ করা নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে। এ দাবিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা বাড়তে থাকে।

এদিকে ইয়েমেনের স্থলভাগেও সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে হুথিদের লড়াই চলছে। দেশটির আরও ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে হুথিরা।

সূত্র: সিএনএন
  বিষয়:   যুক্তরাজ্য  সৌদি আরব  হুথি বিদ্রোহী  যুদ্ধবিমান 


আন্তর্জাতিক- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
লাভ রোড, ৪৪৬/ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত