বিএনপি নেতা রেজাউল করিম রেজার পূজামণ্ডপ পরিদর্শন, নগদ অর্থ বিতরণ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বড়পাঙ্গাসী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও মন্দির কমিটির নেতাদের হাতে নগদ অর্থ প্রদান করেছেন বিএনপি

2026-10-20T19:11:42+06:00
2026-10-20T19:11:42+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
বিএনপি নেতা রেজাউল করিম রেজার পূজামণ্ডপ পরিদর্শন, নগদ অর্থ বিতরণ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৭:১১ পিএম  
ছবি-যাযাদি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বড়পাঙ্গাসী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও মন্দির কমিটির নেতাদের হাতে নগদ অর্থ প্রদান করেছেন বিএনপি নেতা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম রেজা।

রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বড়কৈয়ালিবের বাজার চত্বর থেকে শতাধিক মোটরসাইকেলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বের হন। এ সময় তিনি শ্রী শ্রী গিরিধারি খাদুলী সেবা মন্দির, শ্রী শ্রী দুর্গাবাড়ি মন্দির, কৈয়ালিবের মন্দিরসহ ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে পাঁচ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা তুলে দেন তিনি।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম রেজা বলেন, “বড়পাঙ্গাসী ইউনিয়নের জনগণ আমার সঙ্গে আছেন। আমি নির্বাচিত হলে এই ইউনিয়নকে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত করে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। জনগণের কল্যাণে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।”

এ সময় উপস্থিত ছিলেন বড়পাঙ্গাসী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রওশন আলী বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ টুকুসহ বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী।

পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা প্রদানকালে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন রেজাউল করিম রেজা।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
লাভ রোড, ৪৪৬/ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত