শ্রীবরদীতে ব্রিজের নিচে ড্রামে মিলল অজ্ঞাত নারীর লাশ

শ্রীবরদী প্রতিনিধি

সারাদেশ

শেরপুরের শ্রীবরদী উপজেলায় সেতুর নিচে খাল থেকে ড্রামের ভেতরে থাকা অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর)

2026-10-22T15:21:09+06:00
2026-10-22T15:21:09+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬
৬ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
শ্রীবরদীতে ব্রিজের নিচে ড্রামে মিলল অজ্ঞাত নারীর লাশ
শ্রীবরদী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৩:২১ পিএম  
ছবি: যাযাদি
শেরপুরের শ্রীবরদী উপজেলায় সেতুর নিচে খাল থেকে ড্রামের ভেতরে থাকা অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুড়িকাহনিয়া বাজারসংলগ্ন সেতুর নিচে কুড়েমনি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নারীর বয়স আনুমানিক ২৬ বছর। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সড়ক দিয়ে চলাচলের সময় কয়েকজন ব্যক্তি কুড়িকাহনিয়া সেতুর নিচে খালের মধ্যে একটি ড্রাম দেখতে পান। ড্রামের মুখ খোলা থাকায় ভেতরে মানুষের শরীরের মতো কিছু দেখতে পেয়ে তারা কাছে যান। এ সময় ড্রামের ভেতরে এক নারীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে শ্রীবরদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে নিহত নারীর পরিচয় শনাক্তে কাজ শুরু করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বায়োমেট্রিক ডিভাইস ব্যবহার করে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয় বাসিন্দা আহেদ আলী বলেন, সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশের কুড়িকাহনিয়া সেতুর নিচে কুড়েমনি খালে একটি ড্রামের মধ্যে নারীর লাশ দেখতে পান তিনি। পরে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামের ভেতর থেকে নারীর লাশ উদ্ধার করে। তার মাথার বিভিন্ন স্থানে কাটা জখমসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেতুর ওপর থেকে লাশটি নিচে ফেলে দেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, নিহত নারীর পরিচয় শনাক্তে পিবিআইয়ের সদস্যরা বায়োমেট্রিক ডিভাইস ব্যবহার করে কাজ করছেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
  বিষয়:   শ্রীবরদী  শেরপুর  অজ্ঞাত নারীর লাশ  পুলিশ 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত