বর্তমান সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে

যায়াদি রিপোর্ট

নগর-মহানগর

মানবিকতার কোন সীমারেখা নেই। ধর্ম নেই, বর্ণ নেই, গোত্র নেই। মানবিকতার জন্য লাগে না কোন পাসপোর্ট, কোন ভিসা। শুধু লাগে

2026-10-23T14:46:08+06:00
2026-10-23T14:46:53+06:00
শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
৭ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
নগর-মহানগর
হাসান আহমেদ চৌধুরী কিরণ
বর্তমান সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে
যায়াদি রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ২:৪৬ পিএম  আপডেট: ২৩.১০.২০২৬ ২:৪৬ পিএম 
প্রান্তিক কৃষক তোফাজ্জল হোসেনেকে আর্থিক সহায়তার ২ লাখ টাকার চেক তুলে দিচ্ছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ও দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেহ উদ্দিন।
মানবিকতার কোন সীমারেখা নেই। ধর্ম নেই, বর্ণ নেই, গোত্র নেই। মানবিকতার জন্য লাগে না কোন পাসপোর্ট, কোন ভিসা। শুধু লাগে মমত্ব ও ভালোবাসা। আজকের এই আয়োজন কেবল একজন প্রান্তিক কৃষক তোফাজ্জল হোসেনকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান নয়। এটি একটু সহানুভূতি ও ভালোবাসার অনন্য দৃষ্টান্ত। ক্ষুদ্র প্রান্তিক কৃষকের জমানো অর্থ ইঁদুর ও উইপোকায় নষ্ট করে ফেলেছে জেনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা তার জমানো ২ লক্ষ টাকা প্রেরণ করে দেশের মানুষের প্রতি মানুষের মানবিকতার নজির স্থাপন করেছে। এর মাধ্যমে দেশের প্রতি প্রবাসী বাংলাদেশিদের দেশপ্রেম আবারও জোরালো ভাবে প্রতিফলিত হয়েছে। বিগত আওয়ামী সরকারের আমলে উন্নয়নের নামে সাধারণ মানুষের জীবনমান ও প্রান্তিক জনগোষ্ঠীর মৌলিক অধিকার কতটা নিশ্চিত হয়েছে, তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। তবে আমরা দেখতে পাচ্ছি বর্তমান সরকার অসহায়, দরিদ্র, কৃষক ও খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়ন এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে। 

আজ  শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার কারওয়ান বাজারস্থ ওয়াসা ভবনে দরিদ্র কৃষক তোফাজ্জল হোসেনের উইপোকায় কেটে ফেলা যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের প্রেরিত ২ লক্ষ টাকা অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এসব কথা বলেন। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক এর নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক সালেহ উদ্দিন, কৃষক তোফাজ্জল হোসেন এর বড় মেয়ে মোসাম্মত মোর্সেদা, গাইবান্ধার স্থানীয় সাংবাদিক ইদ্রিসউজ্জামান মোনা প্রমুখ। 

সাংবাদিক সালেহ উদ্দিন বলেন, কৃষক তোফাজ্জল হোসেনের নষ্ট হয়ে যাওয়া দুই লাখ টাকা শুধু অর্থ নয়; এটি তাঁর ঘাম, স্বপ্ন, ভবিষ্যৎ ও নিরাপত্তার প্রতীক। একজন প্রান্তিক কৃষকের সারা জীবনের পরিশ্রমের সঞ্চয় নষ্ট হয়ে যাওয়ার ঘটনা আমাদের গভীরভাবে ব্যাথিত করে। এই মানবিক উদ্যোগের সঙ্গে দেশে—বিদেশে যাঁরা যুক্ত হয়েছেন, তাঁদের সবার প্রতি আমরা আন্তরিক ভাবে কৃতজ্ঞ। মানুষের বিপদে মানুষ পাশে দাঁড়িয়েছে—এটি আমাদের সমাজের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত। মানবিকতার এই ধরণের বার্তা ছড়িয়ে দেওয়া আমাদের সবার দায়িত্ব। তবে আমাদের সমাজে নানা ধরণের 'উইপোকা' বাস করে, যারা মানুষের স্বপ্নকে ধ্বংস করতে চায়। তবে এদেরকে দমন করতে হবে। 

এখানে উল্লেখ্য গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ধুমাইটারি গ্রামের তোফাজ্জল হোসেন একজন গরীব অসহায় কৃষক। তাঁর কোনো ছেলে নেই, ৩ মেয়ে ও স্ত্রী নিয়ে তার সংসার। মেয়েদের অনেক কষ্ট করে বিয়ে দিয়েছেন তিনি। তোফাজ্জল হোসেন আগে ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। বয়সের ভারে রিকশা চালাতে না পারায় গ্রামে ফিরে এসে কয়েক বছর আগে থেকেই অন্যের দুই বিঘা জমি বর্গা নিয়ে চাষাবাদ করতেন। স্ত্রী ফাতেমা বেগম এবং তোফাজ্জল হোসেন এই দুই বিঘা জমি বর্গা নিয়ে কোন রকম সংসার চালাতেন। ৭২ বছর বয়সী গরীব এই কৃষকের আলমারিতে জমানো ২ লক্ষ টাকা উইপোকা ও ইঁদুর কেটে টুকরো টুকরো করে ফেলে। টুকরো টাকা গুলোকে সামনে নিয়ে কৃষক তোফাজ্জল হোসেনর আত্মনাদ সোশ্যাল মিডিয়াসহ মেইন স্টিম গণমাধ্যমে প্রকাশিত হবার পর এক মানবিক ও হৃদয়বিদারক দৃশ্য প্রকাশিত হয়। 


  বিষয়:   হাসান আহমেদ  অনুদান  সহযোগীতা 


নগর-মহানগর- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত