সিংগাইরে স্বপ্নের আঙ্গিনা ফাউন্ডেশনের বৃত্তি পেল ৯৭ জন মেধাবী শিক্ষার্থী

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মানিকগঞ্জের সিংগাইর পৌর সভার ৯৭ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা দিয়েছে স্বপ্নের আঙ্গিনা ফাউন্ডেশন নামে একটি

2026-10-24T19:00:45+06:00
2026-10-24T19:00:45+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
সিংগাইরে স্বপ্নের আঙ্গিনা ফাউন্ডেশনের বৃত্তি পেল ৯৭ জন মেধাবী শিক্ষার্থী
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৭:০০ পিএম  
সংগৃহীত ছবি
মানিকগঞ্জের সিংগাইর পৌর সভার ৯৭ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা দিয়েছে স্বপ্নের আঙ্গিনা ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংগঠন। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা দেওয়া হয়।

সংশ্লষ্ট সূত্রে জানাগেছে, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, মেধা যাচাই ও অসহায় দরিদ্র ছাত্রছাত্রীদের সহায়তার লক্ষ্যে ২০২৪ সালে স্বপ্নের আঙ্গিনা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। এটি একটি অরাজনৈতিক  সামাজিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শিক্ষানুরাগী দেওয়ান মো: আলী আকবর।

দ্বিতীয়বারের মতো এবার স্বপ্নের আঙ্গিনা ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান ও সংবর্ধনার আয়োজন করা হয়। এবছর এসএসসি পরিক্ষায় পৌর এলাকার সিংগাইর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, সিংগাইর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও গোবিন্দল ঘোনাপাড়া মডেল উচ্চবিদ্যালয়ের ২২ জন জিপিএ-৫ প্রাপ্ত ও ৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরিক্ষায় উত্তীর্ণ ৬৭ জন শিক্ষার্থীকে নগদ অর্থ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও ৫ জন অসহায় দরিদ্র ও গত বছরের ৩ জন মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বৃত্তি প্রদান উপলক্ষ্যে শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।

স্বপ্নের আঙ্গিনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শিক্ষানুরাগী দেওয়ান মো: আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুন্নাহার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল-আমিন কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আছমা পারভীন।

এছাড়াও স্টুডেন্ট'স এসোসিয়েশন অব সিংগাইর (সাস) এর সাধারণ সম্পাদক আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ডাচ-বাংলা ব্যাংক কর্মকর্তা মজনু মিয়া, পৌর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক রিয়াজুল ইসলাম, সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান জাহিনুর রহমান সৌরভ ও সিংগাইর পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আরিফুর রহমান সজল প্রমূখ।

পরে ৯৭ জন মেধাবী শিক্ষার্থীর হাতে নগদ অর্থ ও সম্মাননা স্মারক তুলেদেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এসময় উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দ্বীন ইসলাম, স্বপ্নের আঙ্গিনা ফাউন্ডেশনের সহ প্রতিষ্ঠাতা (কো-ফাউন্ডার) মিস জলি, সিংগাইর সরকারি কলেজের আইসটি শিক্ষক কহিনুর ইসলাম, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ, সিংগাইর উপজেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আবু আহমেদ টিটু, পৌর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ওবায়দুর হোসেন ও সিংগাইর সদর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি সোহাগ দেওয়ান বুলবুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত