যে মজলিসে গুনাহের আশঙ্কা আছে, সে মজলিস থেকে বিরত থাকুন

সারাদেশ

মানুষের ঈমান, আমল ও নৈতিক চরিত্র গঠনে সৎ সঙ্গের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসৎ সঙ্গ ও পরিবেশের প্রভাবে মানুষ গুনাহের পথে

2026-10-24T18:59:28+06:00
2026-10-24T18:59:28+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ছারছীনার পীর ছাহেব
যে মজলিসে গুনাহের আশঙ্কা আছে, সে মজলিস থেকে বিরত থাকুন
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৬:৫৯ পিএম  
ছবি-যাযাদি
মানুষের ঈমান, আমল ও নৈতিক চরিত্র গঠনে সৎ সঙ্গের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অসৎ সঙ্গ ও পরিবেশের প্রভাবে মানুষ গুনাহের পথে ধাবিত হতে পারে। তাই যে মজলিসে উপস্থিত থাকলে গুনাহে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে, সে মজলিস থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন আমীরে হিযবুল্লাহ, ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)।

তিনি বলেন, মুমিনের প্রতিটি কথা, কাজ ও আচরণে আল্লাহ তাআলার সন্তুষ্টিকে প্রাধান্য দেওয়া উচিত। পরনিন্দা, মিথ্যাচার, অশ্লীলতা ও অন্যায় কর্মকাণ্ডে পরিপূর্ণ পরিবেশ থেকে নিজেকে রক্ষা করা প্রত্যেক মুমিনের দায়িত্ব। সৎ সঙ্গ মানুষের ঈমান মজবুত করে এবং নেক আমলের প্রতি আগ্রহ বাড়ায়। অন্যদিকে, অসৎ সঙ্গ নৈতিক অবক্ষয় ও আত্মিক ক্ষতির কারণ হতে পারে।

হযরত পীর ছাহেব কেবলা আরও বলেন, শুধু নিজের আমল-আখলাকের প্রতি যত্নবান হওয়াই যথেষ্ট নয়; বরং সঙ্গ ও পরিবেশ সম্পর্কেও সচেতন থাকতে হবে। যে মজলিসে গুনাহে জড়িয়ে পড়া কিংবা অন্যায়কে সমর্থন করার আশঙ্কা থাকে, তা যথাসম্ভব পরিহার করতে হবে। তিনি ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সৎ সঙ্গ গ্রহণ এবং আল্লাহর জিকির ও নেক আমলসমৃদ্ধ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

২৩ অক্টোবর, শুক্রবার, মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার জাঙ্গালিয়ায় ছারছীনা শরীফের পীর ছাহেব হুজুরের শুভাগমন উপলক্ষে জাঙ্গালিয়া কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে আয়োজিত ঈছালে ছাওয়াব মাহফিলে তিনি এসব কথা বলেন।

মাহফিলে আরও আলোচনা করেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়ায়ে নেছারীয়া দীনিয়ার নায়েবে মুদীর মাওলানা মো. মামুনুল হক এবং পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মো. মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমুখ।

মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-কল্যাণ কামনা করে হযরত পীর ছাহেব কেবলা আখেরি মুনাজাত পরিচালনা করেন।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত