ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি

সারাদেশ

মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪

2026-10-24T19:53:36+06:00
2026-10-24T19:53:36+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৭:৫৩ পিএম  
ছবি-যাযাদি
মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় ঝিনাইদহ শহরের শহীদ মিনার থেকে র‍্যালিটি বের করা হয়। এতে ব্যানার ও বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালির ব্যানারে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

র‍্যালির আয়োজক ছিল ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। তাই মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

র্যালিতে অংশ গ্রগণ করেন সংগটনের উপদেষ্টা : ড: মোস্তাফিজুর রহমান, সভাপতি : মো: আশরাফুল ইসলাম, সহ-সভাপতি ' আব্দুস সবুর, আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক : মো আবুল বাসার, সাংগঠনিক সম্পাদক : ফখরুদ্দিন মুন্না, তথ্য ও যোগাযোগ সম্পাদক : ইমন আহমেদ, এছাড়াও বিশিষ্ট সমাজসেবী হারুনুর রশিদ প্লাবন, অর্থ সম্পাদক : মোসলেম উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক : ফারুক আহমেদ, প্রচার সম্পাদক : সোহরাব হোসেন ও সহ সাংগঠনিক সম্পাদক : আল মিরাজ।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত