লৌহজংয়ে ‘আগামীর আলোর যাত্রা’ শীর্ষক শিক্ষামূলক অনুষ্ঠান

লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা, নৈতিক মূল্যবোধ জাগ্রত করা, পরিবেশ পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে জ্ঞান ও

2026-10-24T19:54:40+06:00
2026-10-24T19:54:40+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
লৌহজংয়ে ‘আগামীর আলোর যাত্রা’ শীর্ষক শিক্ষামূলক অনুষ্ঠান
লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৭:৫৪ পিএম  
ছবি-যাযাদি
শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা, নৈতিক মূল্যবোধ জাগ্রত করা, পরিবেশ পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে জ্ঞান ও দক্ষতা বিকাশের লক্ষ্যে মুন্সিগঞ্জের লৌহজংয়ে ‘আগামীর আলোর যাত্রা’ শীর্ষক শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ে অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জেডআরএফ-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. ফরহাদ হালিম ডোনার। বিশেষ অতিথি ছিলেন  প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল সংসদ সদস্য (নরসিংদী-৫)।

অনুষ্ঠানের তিনটি মূল সেশনে বিষয়ভিত্তিক আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।

পড়াশোনায় উৎসাহ ও প্রেরণামূলক সেশন পরিচালনা করেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী এস এম আবদুর রাজ্জাক।
নৈতিকতা ও পরিবেশ পরিচ্ছন্নতা বিষযক সেশন পরিচালনা করেন সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এ.এস.এম রহমত উল্লাহ ভূঁইয়া।

এআই প্রশিক্ষণ পরিচালনা করেন প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহফুজ আহমেদের তথ্যপ্রযুক্তি সমম্বয়ক প্রকৌশলী ফজলে রাব্বি।
পরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও স্কুল চত্বরে গাছের চারা রোপন করেন প্রধান অতিথি। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ ফরহাদ হালিম ডোনার সাংবাদিকদের বলেন, মানুষের জন্য কাজ করাই তাদের মূল উদ্দেশ্য, শিক্ষার্থীদের  জ্ঞান, দক্ষতা ও নৈতিকতা বিকাশে দেশজুড়ে এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত