পাকুন্দিয়ায় ‘মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

‘মাদক ছেড়ে খেলতে চল, খেলার রাজা ফুটবল’—এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

2026-10-24T19:50:05+06:00
2026-10-24T19:50:05+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
পাকুন্দিয়ায় ‘মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৭:৫০ পিএম  
ছবি-যাযাদি
‘মাদক ছেড়ে খেলতে চল, খেলার রাজা ফুটবল’—এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলায় উদ্বুদ্ধ করার প্রত্যয়ে আয়োজিত এ খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার পোড়াবাড়ীয়া পূর্বপাড়া ১২৮ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পোড়াবাড়ীয়া পূর্বপাড়া একতা যুব সংঘের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হয় টাইগার একাদশ ও লায়ন একাদশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি এস কে রাসেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের স্লো ওয়ার্ল্ড আমস্টারডামের এফঅ্যান্ডবি ম্যানেজার বোরহান উদ্দিন রব্বানী রিতুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাপানের ওসিজি কোং লিমিটেডের প্রকৌশলী মোঃ শাহ আলম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মোবারক হোসেন। এ সময় আমন্ত্রিত অতিথি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহ দেন।

২-১ গোলে লায়ন একাদশকে হারিয়ে টাইগার একাদশ জয়লাভ করেন। শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। আয়োজকদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় সচেতন মহল বলেন, তরুণদের সুস্থ বিনোদন, শারীরিক ও মানসিক বিকাশ এবং মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খেলাধুলার মাঠে তারুণ্যের মিলন, মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়—এমন বার্তাই তুলে ধরেছে পোড়াবাড়ীয়া পূর্বপাড়া একতা যুব সংঘের এ আয়োজন।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত