৩০ অক্টোবর শুরু হচ্ছে ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট, অংশ নেবে ২৪ ক্লাব

যাযাদি অনলাইন

খেলা

দেশের ২৪টি স্বনামধন্য ক্লাবের অংশগ্রহণে আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্টের দ্বিতীয় আসর। গুলশান ইয়ুথ

2026-10-24T19:19:43+06:00
2026-10-24T19:24:33+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬
৮ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
খেলা
৩০ অক্টোবর শুরু হচ্ছে ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট, অংশ নেবে ২৪ ক্লাব
যাযাদি অনলাইন
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৭:১৯ পিএম  আপডেট: ২৪.১০.২০২৬ ৭:২৪ পিএম 
ছবি: যাযাদি
দেশের ২৪টি স্বনামধন্য ক্লাবের অংশগ্রহণে আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্টের দ্বিতীয় আসর। গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের উদ্যোগে আয়োজিত সপ্তাহব্যাপী এই ক্রীড়া উৎসবে ১৩টি ইভেন্টে অংশ নেবেন ১ হাজার ২০০ জনেরও বেশি ক্রীড়াবিদ। আগামী ৭ নভেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের বাস্কেটবল কমপ্লেক্সে স্পোর্টসফেস্ট উপলক্ষে আয়োজিত প্রেস মিটে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল), সেক্রেটারি জেনারেল ও ‘উল্লাস’ আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান, ক্লাবের সহসভাপতি ও আয়োজক কমিটির ভাইস চেয়ারম্যান ইফতেখার রহমান, ভাইস চেয়ারম্যান এম আমির আলী মোস্তফা ও ইফফাত আমবারিন জয়া। এ ছাড়া ক্লাবের নির্বাহী কমিটির সদস্য, আয়োজক কমিটির সদস্য, স্পোর্টস কো-অর্ডিনেটর ফুয়াদ বিন সাজ্জাদ এবং প্রেস, মিডিয়া ও মার্কেটিং কো-অর্ডিনেটর অজয় কুমার কুন্ডুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ‘উল্লাস ২০২৬’-এর গোল্ড স্পনসর ওরিয়ন ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জেরিন করীমও উপস্থিত ছিলেন। পাশাপাশি অংশগ্রহণকারী ক্লাবগুলোর প্রধান সমন্বয়কারী ও অফিস সমন্বয়কারী এবং বিভিন্ন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রেস মিটে অংশ নেন।

গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল) আয়োজনটি সফল ও স্মরণীয় করে তুলতে অংশগ্রহণকারী ক্লাব ও ক্রীড়াবিদদের আন্তরিক অংশগ্রহণ এবং ক্রীড়াঙ্গনের প্রসারে তাঁদের অঙ্গীকারের জন্য কৃতজ্ঞতা জানান।

তিনি রাজউকের চেয়ারম্যানের প্রতি মূল্যবান সহযোগিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান। রাজউকের আওতাধীন গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গুলশান ইয়ুথ ক্লাবের ওপর অর্পণ করায় রাজউকের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সভাপতি বলেন, এই আস্থা ও সহযোগিতার যথাযথ মর্যাদা রক্ষা করে কমপ্লেক্সটির সুষ্ঠু রক্ষণাবেক্ষণ, উন্নয়ন ও কার্যকর ব্যবহারের মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যেতে চায় ক্লাব।

‘উল্লাস ২০২৬’ আয়োজনের সঙ্গে যুক্ত স্পনসর ও পার্টনারদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। তাঁর মতে, অংশগ্রহণ, ক্রীড়াসুলভ মনোভাব, সহযোগিতা ও অব্যাহত সমর্থন এ ক্রীড়া উৎসবকে সফল ও স্মরণীয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রেস মিটে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির প্রেস, মিডিয়া ও মার্কেটিং কো-অর্ডিনেটর অজয় কুমার কুন্ডু। তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথি, অংশগ্রহণকারী ক্লাবের প্রতিনিধি, পৃষ্ঠপোষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যদের স্বাগত জানান। আয়োজনের সাফল্যে সবার উপস্থিতি, সহযোগিতা ও অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

‘উল্লাস ২০২৬’ আয়োজক কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান অনুষ্ঠানে আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, ৩০ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে স্পোর্টসফেস্ট শুরু হবে। এরপর সপ্তাহব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং ৭ নভেম্বর সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনের পর্দা নামবে।

এবারের আসরে থাকছে ১৩টি ক্রীড়া ইভেন্ট। এগুলো হলো ১০০ বল ক্রিকেট, ব্যাডমিন্টন, বাস্কেটবল, দাবা, ফুটবল (৭-এ-সাইড), গলফ, ৮ বল পুল, প্যাডেল বল, সাঁতার, টেবিল টেনিস, টেনিস, কুইজ ও আর্ম রেসলিং। এতে দেশের বিভিন্ন ক্লাবের ১ হাজার ২০০ জনের বেশি ক্রীড়াবিদের অংশগ্রহণের কথা জানানো হয়েছে।


এবারের ‘উল্লাস ২০২৬’ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্টে অংশ নেবে অল কমিউনিটি ক্লাব লিমিটেড, বনানী ক্লাব লিমিটেড, বাংলাদেশ চায়না ক্লাব লিমিটেড, বারিধারা কসমোপলিটন ক্লাব, বারিধারা ডিপ্লোম্যাটিক এনক্লেভ ক্লাব, ক্যাডেট কলেজ ক্লাব, ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড, ক্লাব শাহীন লিমিটেড, কর্পোরেট এক্সিকিউটিভ ক্লাব, ঢাকা বোট ক্লাব লিমিটেড, ঢাকা ক্লাব লিমিটেড, গুলশান ক্লাব লিমিটেড, গুলশান নর্থ ক্লাব লিমিটেড, আইবিএ অ্যালামনাই ক্লাব লিমিটেড, ইন্টারন্যাশনাল রিক্রিয়েশন ক্লাব লিমিটেড, কুর্মিটোলা গলফ ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড, নেদারল্যান্ডস রিক্রিয়েশন সেন্টার (ডাচ ক্লাব, ঢাকা), নর্ডিক ক্লাব, সেইন্টস ক্লাব লিমিটেড, সিলেট ক্লাব লিমিটেড, দ্য ব্রিটিশ এইড গেস্ট হাউস অ্যাসোসিয়েশন (বাগা) ক্লাব, উত্তরা ক্লাব লিমিটেড এবং আয়োজক গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেড।


‘উল্লাস ২০২৬’-এর গোল্ড স্পনসর ওরিয়ন ফার্মা লিমিটেড। সিলভার স্পনসর হিসেবে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, প্রাইম ব্যাংক পিএলসি, আইডিএলসি ফাইন্যান্স পিএলসি, অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড ও ফ্রেশ।

এ ছাড়া ব্রডকাস্ট পার্টনার টি-স্পোর্টস, হেলথ কেয়ার পার্টনার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল, আইসক্রিম পার্টনার সেভয় আইসক্রিম, ডেইলি এসেনশিয়াল পার্টনার ইউনিমার্ট, পিআর পার্টনার মিডিয়াকম লিমিটেড, টি/কফি পার্টনার এমা ব্রাজিলিয়ান কফি ব্লেন্ড, বেভারেজ পার্টনার মাম, হাইড্রেশন পার্টনার ব্রুভানা, টি-শার্ট পার্টনার ওয়েস্ট নিটওয়্যার লিমিটেড এবং স্পোর্টস ডাটা পার্টনার স্পোরডিয়াম।

চেয়ারম্যান মেহেদী হাসান অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার সময়সূচি উপস্থাপন করেন এবং অংশগ্রহণকারী ক্লাবগুলোর সহযোগিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, ‘উল্লাস ২০২৬’ ক্রীড়াবিদ ও ক্রীড়াপ্রেমীদের জন্য আনন্দময় ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। পাশাপাশি এ আয়োজন অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য, সম্প্রীতি ও সুস্থ প্রতিযোগিতার চেতনা আরও জোরদার করবে।
খেলা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত