যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছ পড়ে নিহত দুই, বিদ্যুৎহীন ৯০ হাজার গ্রাহক

যাযাদি অনলাইন

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলোর তাণ্ডবে দুইজন নিহত হয়েছেন। ঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে প্রাণহানি, বন্যা ও ব্যাপক যোগাযোগ বিঘ্নের পাশাপাশি বিদ্যুৎহীন

2026-10-26T20:16:45+06:00
2026-10-26T20:16:45+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
আন্তর্জাতিক
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছ পড়ে নিহত দুই, বিদ্যুৎহীন ৯০ হাজার গ্রাহক
যাযাদি অনলাইন
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৮:১৬ পিএম  
স্টর্ম আরউয়েন-এর সময় নিউহেভেন হারবারে একটি বাতিঘরের গায়ে আছড়ে পড়ছে ঢেউ । ছবি: রয়টার্স
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলোর তাণ্ডবে দুইজন নিহত হয়েছেন। ঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে প্রাণহানি, বন্যা ও ব্যাপক যোগাযোগ বিঘ্নের পাশাপাশি বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় ৯০ হাজার গ্রাহক। ক্ষয়ক্ষতি কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে নতুন করে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

সোমবার (২৬ অক্টোবর) পর্যন্ত ঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়ে স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও উত্তর ইংল্যান্ডে। এসব অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যায়। স্কটল্যান্ডের কয়েকটি এলাকায় দুই দিনে এক মাসের স্বাভাবিক বৃষ্টিপাতের প্রায় এক-তৃতীয়াংশ রেকর্ড করা হয়েছে।

ঝড়ে গাছ উপড়ে পড়ে দুইজনের মৃত্যু হয়। স্কটল্যান্ডের ডামফ্রিজ এলাকায় গাছের আঘাতে ৬০ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। অন্যদিকে উত্তর লন্ডনে চলন্ত গাড়ির ওপর গাছ ভেঙে পড়লে বিশের কোঠার এক তরুণের মৃত্যু হয়। এ ছাড়া স্কটল্যান্ডের অ্যাবারফেলডি এলাকায় গাছের আঘাতে আহত দুই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঝড় ও টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের সংশ্লিষ্ট পরিবেশ সংস্থাগুলো বন্যা সতর্কতা জারি করেছে। সড়কের ওপর গাছ পড়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে। স্কটল্যান্ডের কয়েকটি প্রধান সড়ক বন্ধ রাখা হয়। রেল চলাচলেও বিঘ্ন ঘটে। বৈরী আবহাওয়ার কারণে কয়েকটি বিমানবন্দরে ফ্লাইট বাতিল ও গন্তব্য পরিবর্তন করতে হয়েছে।

এদিকে ঝড়ের কারণে বিদ্যুৎ সরবরাহেও ব্যাপক বিঘ্ন ঘটে। এনার্জি নেটওয়ার্কস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, রোববার সন্ধ্যা পর্যন্ত যুক্তরাজ্যে প্রায় ৯০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। ঝড়ের পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্মীরা কাজ করছেন।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও মঙ্গলবার থেকে আবার ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ আশঙ্কায় স্কটল্যান্ড, উত্তর ইংল্যান্ডসহ কয়েকটি এলাকায় নতুন করে সতর্কতা জারি করা হয়েছে।
  বিষয়:   ঘূর্ণিঝড় বোয়েলো  যুক্তরাজ্য  বন্যা  বিদ্যুৎ বিপর্যয় 


আন্তর্জাতিক- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত