মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পদত্যাগ চেয়ে বিক্ষোভ মিছিল বিজেপি

যাযাদি অনলাইন

আন্তর্জাতিক

প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের আপত্তিকর মন্তব্যের অভিযোগে তার পদত্যাগ ও ক্ষমা চাওয়ার দাবিতে ভারতজুড়ে বিক্ষোভ

2026-10-26T15:08:30+06:00
2026-10-26T15:08:30+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
আন্তর্জাতিক
মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, পদত্যাগ চেয়ে বিক্ষোভ মিছিল বিজেপি
যাযাদি অনলাইন
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:০৮ পিএম  
ছবি: সংগৃহীত
প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের আপত্তিকর মন্তব্যের অভিযোগে তার পদত্যাগ ও ক্ষমা চাওয়ার দাবিতে ভারতজুড়ে বিক্ষোভ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সোমবার (২৬ অক্টোবর) নয়াদিল্লি, মুম্বাই, পাটনা, রাচি, কলকাতা, জম্মু ও বেঙ্গালুরুর মতো বিভিন্ন শহরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রোববার পাটনায় এক অনুষ্ঠানে প্রধান মন্ত্রী মোদিকে নিয়ে মন্তব্য করতে গিয়ে খাড়গে বলেন, ‘মোদি কা বাপ ভি জায়েগা’। তাঁর এ বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়। এর প্রতিবাদে বিহার ও জম্মুতে বিজেপির কর্মীরা খাড়গের কুশপুত্তলিকা ও পোস্টার পোড়ান। বেঙ্গালুরুর ফ্রিডম পার্কেও বড় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

খাড়গের মন্তব্যের নিন্দা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, দেশের অন্যতম পুরোনো রাজনৈতিক দলের সভাপতির কাছ থেকে এমন বক্তব্য আসা অত্যন্ত দুঃখজনক। তাঁর অভিযোগ, ভুল স্বীকার করে অনুশোচনা প্রকাশের পরিবর্তে কংগ্রেস নেতারা খাড়গের বক্তব্যকে যুক্তিযুক্ত করার চেষ্টা করছেন।

কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীও খাড়গের বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, কংগ্রেস নেতারা হতাশা থেকে এমন মন্তব্য করছেন এবং এ ধরনের বক্তব্য ভারতের সংস্কৃতির পরিপন্থী।

তবে বিজেপির সমালোচনার জবাব দিয়েছেন খাড়গের ছেলে ও কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে। তিনি বলেন, বিজেপির নেতারা অতীতে নরেন্দ্র মোদি ও অমিত শাহের করা মন্তব্যগুলো ভুলে গেছেন। তাঁদের কাছ থেকে সংস্কৃতি শেখার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

বিরোধী জোট ইন্ডিয়ার শরিক রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) সংসদ সদস্য মনোজ ঝাও খাড়গের বক্তব্যের সমালোচনা করেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, অতীতে বিজেপি নেতারা সোনিয়া গান্ধী ও মল্লিকার্জুন খাড়গেকে নিয়ে মন্তব্য করলেও তখন সংবাদমাধ্যম ও অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে একই ধরনের প্রতিক্রিয়া দেখা যায়নি কেন।

সূত্র: এনডিটিভি
  বিষয়:   নরেন্দ্র মোদি  মল্লিকার্জুন খাড়গে  বিজেপি  ভারত 


আন্তর্জাতিক- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত