মুক্ত আকাশের নিচে পাঠশালা: জাবিপ্রবি শিক্ষার্থীদের উদ্যোগে শিক্ষার ছোয়া পাচ্ছে শিশুরা

জাবিপ্রবি প্রতিনিধি

শিক্ষা

অর্থাভাবে পড়াশোনা করতে না পারা কিংবা ঝরে পড়া শিশুদের শিক্ষার সুযোগ করে দিতে কাজ করছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের

2026-10-26T16:41:47+06:00
2026-10-26T16:41:47+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
শিক্ষা
মুক্ত আকাশের নিচে পাঠশালা: জাবিপ্রবি শিক্ষার্থীদের উদ্যোগে শিক্ষার ছোয়া পাচ্ছে শিশুরা
জাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৪:৪১ পিএম  
ছবি-যাযাদি
অর্থাভাবে পড়াশোনা করতে না পারা কিংবা ঝরে পড়া শিশুদের শিক্ষার সুযোগ করে দিতে কাজ করছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবুজ স্বপ্ন’। ২০২৫ সালের সেপ্টেম্বরে যাত্রা শুরু করা সংগঠনটির উদ্যোগে বর্তমানে ১৬০ জন শিশুকে বিনামূল্যে পাঠদান করা হচ্ছে। পাশাপাশি শিশুদের মধ্যে বিতরণ করা হচ্ছে বিভিন্ন শিক্ষা উপকরণ। এ কার্যক্রমে বিভিন্ন সময়ে স্বেচ্ছাসেবী শিক্ষক হিসেবে যুক্ত হয়েছেন উক্ত বিশ্ববিদ্যালয়ের ৮০ জনেরও বেশি শিক্ষার্থী।

জামালপুর শহরের ফৌজদারী এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংগঠনটির শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। সপ্তাহে ছয় দিন শিশুদের পাঠদান করা হয়; শুক্রবার সাপ্তাহিক ছুটি। জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা শিশুদের পড়ানোর দায়িত্ব পালন করেন। সংগঠনটির উদ্যোক্তা শিক্ষার্থীরা নিজেদের অর্থায়নে এ কার্যক্রম পরিচালনা করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সার্বিক দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে থাকেন।

সংগঠনটির কার্যক্রমে শিশুদের অভিভাবকদের প্রতিক্রিয়া ইতিবাচক। তাঁদের ভাষ্য অনুযায়ী, শিশুরা আনন্দের সঙ্গে নিয়মিত ক্লাসে অংশ নেয়। অভিভাবকেরা চান, শিশুদের জন্য এ শিক্ষাসেবা নিয়মিতভাবে অব্যাহত থাকুক। তাঁদের সন্তুষ্টিই সংগঠনটির সদস্যদের কার্যক্রম চালিয়ে যাওয়ার অন্যতম অনুপ্রেরণা।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আরমান আলিফ বলেন, প্রতিটি শিশুরই সুশিক্ষার সমান অধিকার রয়েছে। শিশুরা সমাজের বোঝা নয়, বরং অমূল্য সম্পদ। সঠিক পরিচর্যা ও শিক্ষার সুযোগ পেলে তারাই একদিন বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করতে পারবে। এই লক্ষ্য নিয়েই ‘সবুজ স্বপ্ন’ কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা নিজেদের অর্থায়ন ও শিক্ষকদের সহযোগিতায় সপ্তাহে ছয় দিন ১৬০ জন শিশুকে যত্নসহকারে পড়াচ্ছেন। শিশু ও অভিভাবকদের সন্তুষ্টিই তাঁদের প্রচেষ্টার সবচেয়ে বড় অনুপ্রেরণা।

শিক্ষা কার্যক্রমের পাশাপাশি পরিবেশ সুরক্ষা ও বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজেও যুক্ত রয়েছে সংগঠনটি। বর্তমানে ‘সবুজ স্বপ্ন’-এর সক্রিয় সদস্যসংখ্যা ২৫০। তাঁদের একাংশ সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদানে স্বেচ্ছাসেবী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। অন্য সদস্যরা পরিবেশ আন্দোলনসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে যুক্ত রয়েছেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সময়ে শিক্ষা ও গবেষণাবিষয়ক অনুষ্ঠান এবং প্রশিক্ষণের আয়োজন করে সংগঠনটি। এসব কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের গবেষণার প্রতি আগ্রহ তৈরি এবং সামাজিক কাজে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর চেষ্টা করছেন সদস্যরা।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংগঠনটির সভাপতি আরমান আলিফ জানান, ‘সবুজ স্বপ্ন’-এর সেবামূলক কার্যক্রম বাংলাদেশের প্রতিটি স্থানীয় পর্যায়ে ছড়িয়ে দিতে চান তাঁরা। পাশাপাশি জাতীয় সীমানা ছাড়িয়ে উদ্যোগটিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার স্বপ্ন রয়েছে তাঁদের। সামাজিক সেবার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে গর্বের সঙ্গে তুলে ধরাও সংগঠনটির অন্যতম লক্ষ্য।

উল্লেখ্য, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সুরক্ষা, গবেষণা ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সামাজিক উদ্যোগের পরিধি বাড়াতে কাজ করছে ‘সবুজ স্বপ্ন’।
  বিষয়:   মুক্ত আকাশ  জাবিপ্রবি  শিক্ষার্থী 


শিক্ষা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত