তিন যুগ পর রাবি স্টেশনে থামল দুই ট্রেন, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি

শিক্ষা

দীর্ঘ প্রায় তিন যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলস্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে রাজশাহীগামী দুটি আন্তঃনগর ট্রেন। গতকাল শনিবার

2026-10-25T11:12:45+06:00
2026-10-25T11:12:56+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
শিক্ষা
তিন যুগ পর রাবি স্টেশনে থামল দুই ট্রেন, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
রাবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১২ এএম  আপডেট: ২৫.১০.২০২৬ ১১:১২ এএম 
সংগৃহীত ছবি
দীর্ঘ প্রায় তিন যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলস্টেশনে যাত্রাবিরতি শুরু করেছে রাজশাহীগামী দুটি আন্তঃনগর ট্রেন। গতকাল শনিবার (২৪ অক্টোবর) থেকে ৭৩৪ নম্বর তিতুমীর এক্সপ্রেস ও ৭৬১ নম্বর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন দুটির যাত্রাবিরতি কার্যকর হয়েছে। দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর এ সিদ্ধান্ত বাস্তবায়িত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ও স্বস্তি দেখা দিয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের অতিরিক্ত প্রধান পরিচালন সুপারিনটেনডেন্ট স্বাক্ষরিত একই তারিখের একটি পত্রেও ট্রেন দুটির যাত্রাবিরতির বিষয়টি উল্লেখ করা হয়।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, দীর্ঘ তিন দশকের বিভিন্ন আন্দোলন ও দাবির পর এ যাত্রাবিরতি চালু হয়েছে। এ দাবির পক্ষে যারা আন্দোলন করেছেন, লেখালেখি করেছেন এবং নীরবে সমর্থন দিয়েছেন, তাদের সবাইকে অভিনন্দন জানান তিনি।

পোস্টে সালাহউদ্দিন আম্মার আরও বলেন, তিতুমীর ও সাগরদাঁড়ি এক্সপ্রেস ছাড়া অন্য রাতের ট্রেনগুলোর ক্ষেত্রে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শাটল বাস চালুর বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে এবং প্রশাসন ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

বাকি ট্রেনগুলোর যাত্রাবিরতির বিষয়ে রেল মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, পারস্পরিক সম্প্রীতির ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের প্রতি এ সুবিধা বন্ধ হয়ে যেতে পারে, এমন কোনো আচরণ না করার অনুরোধ জানান তিনি।

এর আগে, রাকসুর পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে সব দূরপাল্লার ট্রেনের বাধ্যতামূলক যাত্রাবিরতি নিশ্চিত করার দাবি জানানো হয়। দীর্ঘদিন ধরে স্টেশনটি কার্যত অকার্যকর থাকায় শিক্ষার্থীদের ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে ভোগান্তি পোহাতে হচ্ছিল।

দীর্ঘদিনের দাবির পর দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু হওয়ায় শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
  বিষয়:   রাবি  স্টেশন  ট্রেন 


শিক্ষা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত