শ্রীমঙ্গলে পরিত্যক্ত ঘরে ৪০ লাখ টাকার ভারতীয় সিগারেট উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি

সারাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিত্যক্ত একটি টিনের ঘর থেকে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় সিগারেট উদ্ধার করেছে যৌথ বাহিনী। উদ্ধার করা

2026-10-25T14:50:00+06:00
2026-10-25T14:50:00+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬
৯ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
শ্রীমঙ্গলে পরিত্যক্ত ঘরে ৪০ লাখ টাকার ভারতীয় সিগারেট উদ্ধার
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ২:৫০ পিএম  
ছবি: যাযাদি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিত্যক্ত একটি টিনের ঘর থেকে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় সিগারেট উদ্ধার করেছে যৌথ বাহিনী। উদ্ধার করা সিগারেটের পরিমাণ ২০ হাজার ৪৩০ প্যাকেট।

শনিবার দিনের বেলায় উপজেলার রাজাপুর গ্রামের কাখিয়া বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সিগারেট উদ্ধার করা হয়। অভিযানে শ্রীমঙ্গলস্থ এসআরবি-৯, সিপিসি-২, ৪৬ বিজিবি ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে পরিত্যক্ত টিনের ঘরটিতে সিগারেটগুলো পাওয়া গেলেও সেখানে কাউকে পাওয়া যায়নি। ফলে সিগারেটের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার দিবাগত রাতে এসআরবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিগারেট উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়।
  বিষয়:   শ্রীমঙ্গল  ভারতীয় সিগারেট  বিজিবি 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত