আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে নতুন অফিসের উদ্বোধন করেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার ছয় মাস চলে গেছে এখন উপজেলা পর্যায়ে দৃশ্যমান কাজগুলো করা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।
বিকেলে সাভার উপজেলা পরিষদে সেবা প্রত্যাশীদের সরাসরি সেবা দেওয়ার জন্য উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।
এসময় তিনি আরো বলেন, এই পরিদর্শন কক্ষ উদ্বোধনের ফলে এখন থেকে সেবা প্রত্যাশীরা সরাসরি সংসদ সদস্যদের সাথে সাক্ষাৎ করতে পারবেন এবং সেখান থেকে সেবা প্রত্যাশীদের সরাসরি সেবা দেওয়া হবে এতে কোন ভোগান্তি থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ উদ্বোধন হওয়ায় স্থানীয় বিএনপি'র নেতাকর্মীরাও অনেক খুশি। এর আগে সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন এর নয়ারহাট গণবিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়, গকুলনগর উচ্চ বিদ্যালয়, মাদারটেক উচ্চ বিদ্যালয়, ঘুঘুদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, ও এম এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন।
এসময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ও সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লব উপস্থিত ছিলেন। সিংক ডঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু সংসদ সদস্য ঢাকা ১৯।
উদ্বোধন সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।