দেশ সেবায় কাজ করছে রনজিত ফাউন্ডেশন

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাদেশ

আর্ত মানবতার সেবায় নিয়জিত রনজিত ফাউন্ডেশন টাঙ্গাইলের ধনবাড়ীর একটি সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি শুধু ধনবাড়ী মধুপুর নয় দেশ

2026-10-26T18:16:20+06:00
2026-10-26T18:16:20+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
তথ্যপ্রযুক্তিমন্ত্রী
দেশ সেবায় কাজ করছে রনজিত ফাউন্ডেশন
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৬:১৬ পিএম  
ছবি-যাযাদি
আর্ত মানবতার সেবায় নিয়জিত রনজিত ফাউন্ডেশন টাঙ্গাইলের ধনবাড়ীর একটি সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি শুধু ধনবাড়ী মধুপুর নয় দেশ ও বিদেশের যে কোন প্রান্তের অসহায় মানুষের জন্য দেশ সেবায় তাদের সামথ্য অনুযায়ী কাজ করে আসছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজ মাঠে তিনি শনিবার বিকেলে রনজিত ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় প্রতিভা বৃত্তি প্রকল্প ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী আরোও বলেন, ছেলে মেয়েদের বৃত্তি প্রতিযোগীতা শিক্ষার ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করে। তাই রনজিত ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় আজকের এই আয়োজন করায় রনজিত ফাউন্ডেশনের চেয়ারম্যান রনজিত সাহা কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যাতে করে আগামী দিনে ধনবাড়ী মধুপুর সহ সারা দেশে এই ফাউন্ডেশন অসহায়, দু:স্থ মানুষের পাশে থেকে কাজ করে আসছে যাতে ভবিষৎতেও এধারা অব্যহত থাকে এ প্রত্যাশা করছি। নেশা ও মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানিয়ে লেখাপড়ার প্রতি গুরুত্বারোপ করে নানা দিক তুলে ধরে বক্তব্য দেন।

রনজিত ফাউন্ডেশনের চেয়ারম্যান রনজিত সাহা তিনি ভিডিও কলে যুক্ত হয়ে তার বক্তব্যে বলেন, রনজিত ফাউন্ডেশন ৬ বছর যাবত দেশের অসহায় দু:স্থ পরিবার ও ছেলে মেয়েদের পড়া লেখায় সাহয়তা প্রদান করে দেশের দারিদ্র দূরীকরণে কাজ করে আসছে। আগামীদিনেও মানবতার সেবায় কাজ করে যাবে।

প্রতিভা বৃত্তি প্রকল্পের সভাপতি সাবেক প্রধান শিক্ষক মাহবুবুর রহমান খসরু’র সভাপতিত্বেপরিচালক মাহমুদুল আমীন রইচ এর স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে আরোও বক্তব্য দেন, অনুষ্ঠানে বাংলাদেশ চিনি শিল্প ও খদ্য কর্পোরশনের চেয়ারম্যান অ্যাভাকেট শামসুজ্জামান সুরুজ, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী, টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, মধুপুর উপজেলা বিএনপি’র সভাপতি জাকির হোসেন সরকার, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এনামুল হক, পৌর বিএনপি’র সভাপতি এসএমএ ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, রনজিত ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা কিরণ বালা সাহা, ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনটিভি’র সাংবাদিক হাফিজুর রহমান, প্রতিভা বৃত্তি প্রকল্পের সদস্য সচিব সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম শামসুল হকসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তেকে ১১শ৮৩ জন পরীক্ষার্থী অংম নেয়। এর মধ্যে ট্যালন্টপুলে ১০৫ ও সাধারণ গ্রেডে ১৭৫ জন সহ মোট ২শ৮০ জনকে বৃত্তি এবং ধনবাড়ী আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজের সাবেক প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম আজিজুর রহমানকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। সেই সাথে বিগ ১ বছরে উপজেলার ২৭ জন দরিদ্র মেধাবী ছাত্র কে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত