ভালুকায় বিএনপি সরকার নিয়ে কুরুচিপূর্ণ কটূক্তি করার অভিযোগে নারী আটক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের ভালুকায় বিএনপি সরকারকে নিয়ে কুরুচিপূর্ণ কটূক্তি করার অভিযোগে সাথী আক্তার (সাথী বিউটি পার্লার-এর মালিক) নামের এক নারীকে আটক করেছে

2026-10-26T19:03:37+06:00
2026-10-26T19:03:37+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ভালুকায় বিএনপি সরকার নিয়ে কুরুচিপূর্ণ কটূক্তি করার অভিযোগে নারী আটক
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৭:০৩ পিএম  
ছবি-যাযাদি
ময়মনসিংহের ভালুকায় বিএনপি সরকারকে নিয়ে কুরুচিপূর্ণ কটূক্তি করার অভিযোগে সাথী আক্তার (সাথী বিউটি পার্লার-এর মালিক) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। উত্তেজিত স্থানীয় জনতা সাথীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।

​রবিবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। ​

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে সাথী আক্তার তার বিউটি পার্লারে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার এবং দলটির নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন। বিষয়টি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর নজরে আসলে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

​পরবর্তীতে উত্তেজিত এলাকাবাসী ও স্থানীয় রাজনৈতিক কর্মীরা একত্রিত হয়ে স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় সাথী আক্তারের প্রতিষ্ঠানে গিয়ে বিষয়টি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তার বক্তব্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।

​খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত সাথী আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।

​এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, “বিএনপিকে নিয়ে কটূক্তি করার জেরে স্থানীয় জনতা এক নারী উদ্যোক্তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে অব্যাহত রয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত