প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৮:০৫ পিএম
ছবি-যাযাদি গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৈতৃক সম্পত্তি আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগে দাদা ও চাচাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এতিম ভাই-বোন।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ পৌর শহরের মাষ্টারপাড়া এলাকার মৃত রুহুল আমিন ফেরদৌসের ছেলে শোয়েব আহমেদ ফুয়াদ (১৮) ও মেয়ে রুমাইছা আমিন সারা (১৫)।
সংবাদ সম্মেলনে তারা বলেন, তারা দুই এতিম ভাই-বোন তাদের পৈতৃক সম্পত্তি রক্ষা, পাওনা টাকা আদায়, ন্যায় বিচার এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনি লড়াইয়ের পাশাপাশি তাদের অধিকার আদায়ে সকলের সহযোগিতা চান।