প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৮:১৮ পিএম
ছবি-যাযাদি মানিকগঞ্জের সিংগাইরে ক্রেতা সেজে স্বর্ণের দোকান থেকে গহনার চুরির অভিযোগে দুই নারীসহ এক যুবককে আটকের পর থানা পুলিশের কাছে সোর্পদ করেছে স্থানীয় জনতা। সোমবার (৫৬ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার চারিগ্রাম বাজারের স্বর্ণ মার্কেটের বাংলাদেশ জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলো-কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডেমুশিয়া গ্রামের সামিয়া (২৫) ও রাফসানা আক্তার (২৩) ও চট্টগ্রামের চান্দগাঁও উপজেলার সিএমবি বাদাতলী এলাকার জারিফ হোসেন (৩৫)। তাদের কাছ থেকে চুরি হওয়া ৩৯ ভরি রুপার গহনা উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য দেড় লাখ টাকা।
দোকান মালিক বাবুল হোসেন জানান, সকাল ১০ টার দিকে দুই নারী ও এক যুবক গহনা কেনার জন্য দোকানে আসেন। তারা দোকানে প্রবেশ করে সোনা ও রুপার বিভিন্ন গহনা দেখতে থাকেন। এক পর্যায়ে গহনা না কিনে কৌশলে দোকান থেকে ৩৯ ভরি রুপার গহনা চুরি করে পালিয়ে যায় তারা। পরে বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজন নিয়ে তাদের খোঁজাখুজি শুরু করি। পরে ১১ টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের একের মোড় এলাকা থেকে চুরি হওয়া ৩৯ ভরি রুপাসহ তিন চোরকে আটক করে থানা পুলিশের সোপর্দ করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাজহারুল ইসলাম জানান, আটক চোরদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।