মণিরামপুরে ট্রাকের ধাক্কায় মা-ছেলে নিহত, স্বামী গুরুত্বর আহত
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:২৮ পিএম
ছবি-যাযাদি ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে যশোরের মণিরামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুত্বর আহত মোটর সাইকেল চালক নিহতের স্বামী ফারুক হোসেন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রোববার রাতে উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কের দোঁদাড়িয়া-গালদা ব্রীজ সংলগ্ন মোড়ে এ হতা-হতের ঘটনা ঘটে।
স্বজনরা জানায়, ঘটনার দিন মোটর সাইকেলযোগে মোঃ ফারুক হোসেন ও তার স্ত্রী মৌসুমি খাতুন (৩২) ৪ বছর বয়সী ছেলে আব্দুর রহমানকে ডাক্তার দেখাতে যশোরের একটি বেসরকারি হাসপাতালে যান। বাড়ী ফেরার পথে পিছন থেকে ট্রাকের ধাক্কায় তারা তিনজনই সড়কের ওপর ছিটকে পড়ে। একই সময় বিপরীত দিক থেকে আসা ট্রলি চাপায় ঘটনাস্থলেই নিহত হন স্ত্রী ও ছেলে। গুরুত্বর আহত ফারুক হোসেন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।