ফেনীতে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোজ, ফোনে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি

দাগনভূঞা প্রতিনিধি

সারাদেশ

ফেনীর দাগনভূঞায় আল মাহমুদ আরিফ (১৩) নামে এক মাদ্রাসাছাত্র নিখোজ হয়েছে। তাকে খুজে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন

2026-10-26T21:42:41+06:00
2026-10-26T21:42:41+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
ফেনীতে ১৩ বছরের মাদ্রাসাছাত্র নিখোজ, ফোনে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি
দাগনভূঞা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৪২ পিএম  
ছবি: যাযাদি
ফেনীর দাগনভূঞায় আল মাহমুদ আরিফ (১৩) নামে এক মাদ্রাসাছাত্র নিখোজ হয়েছে। তাকে খুজে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বাবা মো. মাসুদ হোসেন। এদিকে, দুটি মোবাইল নম্বর থেকে ফোন করে শিশুটিকে নিজেদের কাছে রাখার দাবি জানিয়ে পরিবারের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গত রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার জগতপুর এলাকার চার নম্বর ওয়ার্ড থেকে আরিফ নিখোজ হয়। সে বড় পীর আবদুল কাদের জিলানী (রহ.) নূরানী হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী।

জিডি সূত্রে জানা যায়, বিভিন্ন স্থানে খোজাখুজি করেও ছেলের সন্ধান না পেয়ে সোমবার (২৬ অক্টোবর) দাগনভূঞা থানায় জিডি করেন তার বাবা। নিখোজ আরিফের বয়স আনুমানিক ১৩ বছর। তার উচ্চতা চার ফুট পাচ ইঞ্চি, ওজন প্রায় ৩০ কেজি। গায়ের রং শ্যামলা এবং চোখের রং কালো।

শিশুটির বাবা মো. মাসুদ হোসেন অভিযোগ করেন, সোমবার দুটি মোবাইল নম্বর থেকে ফোন করে তাকে জানানো হয়, তার ছেলে ফোনকারীদের কাছে রয়েছে। এরপর তাকে ফেনী সরকারি কলেজের সামনে টাকা নিয়ে যেতে বলা হয়। সেখানে গেলে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা পাঠাতে বলা হয়। আর্থিক অসচ্ছলতার কারণে তিনি টাকা পাঠাতে পারেননি বলে জানান। বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

মাসুদ হোসেন আরও বলেন, ছেলের নিখোজের খবর শুনে তার নানি স্ট্রোক করে মারা গেছেন। ছেলেকে দ্রুত উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন তিনি। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, নিখোজ শিশুটিকে উদ্ধারে পুলিশ কাজ করছে।
  বিষয়:   দাগনভূঞা  মাদ্রাসাছাত্র  মুক্তিপণ  ফেনী 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত