প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:০৭ পিএম আপডেট: ২৬.১০.২০২৬ ১০:০৮ পিএম
ছবি-যাযাদি কাকরাইল মারকাজের প্রবীণ মুরুব্বি, প্রায় ৫০ বছর ধরে মারকাজে অবস্থানকারী (মুকিম) এবং শুরা পক্ষের দেশি তাশকিলের দায়িত্বশীল ডা. সাইফুদ্দিন সাহেব ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জের চরপাড়ায় অবস্থিত মাদ্রাসা ক্বাসিমুল উলুম লাওহে মাহফুজে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের জানাজার নামাজ সোমবার বাদ জোহর সংশ্লিষ্ট মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ প্রায় পাঁচ দশক কাকরাইল মারকাজে অবস্থান এবং দ্বীনি কার্যক্রমে সম্পৃক্ততার মধ্য দিয়ে তিনি সংশ্লিষ্ট মহলে পরিচিতি লাভ করেন। তাঁর ইন্তেকালে ধর্মীয় অঙ্গনে শোকের আবহ সৃষ্টি হয়েছে।
আল্লাহ তাআলা মরহুম ডা. সাইফুদ্দিন সাহেবকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, তাঁর জীবনের ইলমি খেদমত ও কোরবানি কবুল করুন এবং শোকসন্তপ্ত পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।