প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৮:১৬ পিএম
ছবি-যাযাদি জয়পুরহাট জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধানের সভাপতিত্বে সভায় মূল সমন্বয় ও পরিচালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত কমিটির সদস্য-সচিব সরকার মোহাম্মদ রায়হান।
সভায় ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দ সংক্রান্ত, ২০২৬-২৭ অর্থবছরের এডিপির সাধারণ বরাদ্দ সংক্রান্ত, চলমান প্রজেক্ট বাস্তবায়ন অগ্রগতি সংক্রান্ত এবং বিভিন্ন বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক যাদব সরকার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ. কে. এম. মনিরুজ্জামান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লায়লা নাসরিন জাহান, (ভারপ্রাপ্ত) জেলা শিক্ষা কর্মকর্তা আযিযুল হাকিম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী,জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, আক্কেলপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবিদা খানম বৈশাখী এবং জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মুশফিকুর রহমানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।