সারের ডিলার নিয়োগ দেয় প্রশাসন বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই

জয়পুরহাট জেলা প্রতিনিধি

সারাদেশ

সারের ডিলার নিয়োগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক

2026-10-26T20:15:23+06:00
2026-10-26T20:15:23+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
সারের ডিলার নিয়োগ দেয় প্রশাসন বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই
জয়পুরহাট জেলা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৮:১৫ পিএম  
ছবি-যাযাদি
সারের ডিলার নিয়োগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।

সোমবার ( ২৬ অক্টোবর ) জয়পুরহাট জেলা প্রশাসকের সঙ্গে স্থানীয় সমসাময়িক নানা সমস্যা ও নাগরিক দুর্ভোগ নিয়ে;আলোচনা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

​সারের ডিলার নিয়োগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ওবায়দুর রহমান চন্দন বলেন, সারের ডিলার নিয়োগে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিক উদ্দেশ্যে অনেকে কথা বলার জন্যই এসব কথা বলছেন।জয়পুরহাট জেলায় সার ডিলার নিয়োগে কোনো অনিয়ম বা ব্যত্যয় ঘটেছে কি না তা আমার জানা নেই। তবে সারের ডিলার নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আবেদনের প্রেক্ষিতে সব কাগজপত্র যাচাই বাছাই করে নিয়োগ দেওয়া হয়ে থাকে, সেটি করে প্রশাসন। তবে যদি এমন কিছু ঘটে থাকে, তবে জেলা প্রশাসকসহ সারের মনিটরিং কমিটি রয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারাই এ বিষয়ে সঠিক জবাব দেবেন।

​জেলা প্রশাসকের সাথে জয়পুরহাট শহরের যানজট নিরসন, জিরো পয়েন্ট এলাকায় গোলচত্বর নির্মাণ, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ নাগরিকদের বিভিন্ন ভোগান্তি ও সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউক,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন,জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা। 

সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত