কালীগঞ্জে দুই বাল্যবিবাহ বন্ধ, এক অভিভাবককে ১০ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় দুটি বাল্যবিবাহ বন্ধের উদ্যোগ নিয়েছে প্রশাসন। এর মধ্যে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর বিয়ে গোপনে সম্পন্ন করার

2026-10-26T20:05:16+06:00
2026-10-26T20:05:16+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
কালীগঞ্জে দুই বাল্যবিবাহ বন্ধ, এক অভিভাবককে ১০ হাজার টাকা জরিমানা
কালীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৮:০৫ পিএম  
ছবি: যাযাদি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় দুটি বাল্যবিবাহ বন্ধের উদ্যোগ নিয়েছে প্রশাসন। এর মধ্যে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর বিয়ে গোপনে সম্পন্ন করার ঘটনায় তার অভিভাবককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত ২৪ অক্টোবর রাতে উপজেলার ছয় নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নের বড় ঘিঘাটি গ্রামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর বিয়ের আয়োজন করা হচ্ছে বলে জানতে পারে প্রশাসন। খবর পেয়ে বাল্যবিবাহ বন্ধের উদ্যোগ নেওয়া হয়। তবে পরে খোঁজ নিয়ে জানা যায়, গোপনে মেয়েটির বিয়ে সম্পন্ন করা হয়েছে।

এ ঘটনায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী মেয়েটির অভিভাবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া উপজেলার বাকুলিয়া গ্রামেও আরেকটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, বাল্যবিবাহ শিশুদের শিক্ষা, মৌলিক অধিকার ও স্বাভাবিক বিকাশের পথে বড় বাধা। অল্প বয়সে বিয়ের কারণে শিক্ষাজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশও ঝুঁকির মুখে পড়ে।

তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিশুদের শিক্ষা, শৈশব ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তারা।
  বিষয়:   বাল্যবিবাহ  কালীগঞ্জ  ঝিনাইদহ  শিশু অধিকার 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত