সিরাজগঞ্জে ঘুরতে এসে যমুনা নদীতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে এনায়েতপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

2026-10-26T20:07:21+06:00
2026-10-26T20:07:21+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
সিরাজগঞ্জে ঘুরতে এসে যমুনা নদীতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৮:০৭ পিএম  
ছবি-যাযাদি
সিরাজগঞ্জে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে এনায়েতপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম শাহরিয়ার নুর হোসেন জিসান।সোমবার সকাল ১০টার দিকে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করে।

পারিবারিক সূত্রে জানাযায়, জিসান জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের শিক্ষার্থী। বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে তিনি এ দুর্ঘটনার শিকার হন। 

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, গত রোববার দুপুরে চার বন্ধু সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকায় ঘুরতে যান। সেখানে গোলামের হোটেলে দুপুরের খাবার খাওয়ার পর তারা যমুনা নদীতে গোসল করতে নামেন। দুপুর আড়াইটার দিকে নদীতে গোসলের সময় জিসান নরম বালুর মধ্যে পা দিতেই পানিতে তলিয়ে যেতে থাকেন।এসময় তার বন্ধু মাহিন হাসান তাকে উদ্ধারের চেষ্টা করেন। প্রায় দুই মিনিট ধরে হাত দিয়ে জিসানকে ধরে রাখলেও একপর্যায়ে তিনি হাত ফসকে নদীতে তলিয়ে যান। এরপর থেকেই জিসান নিখোঁজ ছিলেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও এনায়েতপুর থানা পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। রোববার রাতেও তাকে উদ্ধারে তল্লাশি চালানো হয়। পরে সোমবার সকালে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের সদস্যরা নদীর তীর থেকে প্রায় ১০০ মিটার দূরে গভীর পানিতে তার মরদেহ খুঁজে পান।নিহতের বন্ধু মাহিন হাসান বলেন, ‘আমরা চার বন্ধু ঢাকা থেকে ঘুরতে এসেছিলাম। হোটেলে খাওয়া দাওয়া শেষে নদীতে গোসল করতে নামি। আমরা কেউই ভালো সাঁতার জানতাম না। নদীতে কাঁদা ছোড়াছুড়ি করে খেলছিলাম। জিসান যেখানে পা দিয়েছিল, সেখানে বালু নরম ছিল। পা দিতেই সে ডুবে যায়। আমি তাকে প্রায় দুই মিনিট ধরে রেখেছিলাম। পরে হাত থেকে ফসকে নদীর গভীরে চলে যায়। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।’

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন বলেন, রোববার থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছিল। সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত