জগন্নাথপুরে পুলিশের অভিযানে তিন আসামী গ্রেপ্তার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারনামীয় আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার

2026-10-26T19:06:51+06:00
2026-10-26T19:06:51+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
জগন্নাথপুরে পুলিশের অভিযানে তিন আসামী গ্রেপ্তার
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৭:০৬ পিএম  
ছবি-যাযাদি
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারনামীয় আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) উপজেলার চিলাউড়া, শ্রীরামসী ও রসুলপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

জগন্নাথপুর থানা পুলিশের জানায়, এসআই মো. নূর হোসেনের নেতৃত্বে এসআই মো. আল-আমিন, এসআই মো. সাব্বির হোসেন, এসআই মো. রাকিবুল ইসলাম, এসআই কবির আহমদ, এএসআই এখলাছুর রহমান ও এএসআই মাহবুবুর রহমান চৌধুরীসহ পুলিশের একটি দল পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এজাহারনামীয় আসামি লায়েক মিয়া (২২) গ্রেপ্তার হন। তিনি উপজেলার চিলাউড়া ইউনিয়নের চিলাউড়া (গোলাপাড়াপুঞ্জি) গ্রামের সাবাজ মিয়ার ছেলে। তাকে চিলাউড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ধারায় মো. রাজন আলী (২০) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী (ভরাউট) গ্রামের মো. আক্কাছ আলী ও মোছা. আজিবুন নেছার ছেলে। তাকে শ্রীরামসী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. গোলাপ হোসেনকে উপজেলার রসুলপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই গ্রামের আহমদ আলীর ছেলে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত ওসি এসআই মো. নূর হোসেন জানান, গ্রেপ্তারকৃত তিনজনকে যথাযথ পুলিশি নিরাপত্তায় সোমবার (২৬ অক্টোবর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত