পদ্মা নদীতে ডুবে বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু

পাংশা, রাজবাড়ী প্রতিনিধি

সারাদেশ

রাজবাড়ীর পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে শরিফুল ইসলাম (১৯) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।সোমবার (২৬

2026-10-26T19:01:01+06:00
2026-10-26T19:01:13+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
পদ্মা নদীতে ডুবে বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু
পাংশা, রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৭:০১ পিএম  আপডেট: ২৬.১০.২০২৬ ৭:০১ পিএম 
প্রতীকী ছবি
রাজবাড়ীর পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে শরিফুল ইসলাম (১৯) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফরা পশ্চিমপাড়া বেরিবাঁধসংলগ্ন খানবাড়ি ঈদগাহসংলগ্ন পদ্মার নালে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম চর আফরা গ্রামের মফিজ খানের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আজ সকালে শরিফুল ইসলাম বাড়ি থেকে সেলো মেশিনের পানি দেওয়ার ফিতা নিয়ে খানবাড়ি ঈদগাহসংলগ্ন পদ্মার নালে তা ধুতে যান।

 নির্ধারিত সময়ে তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে ভিকটিমের মা সুমি খাতুন ও প্রতিবেশী নবী হোসেন মিলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। 

খোঁজাখুঁজির একপর্যায়ে তাঁরা নালে পানির নিচ থেকে শরিফুলকে উদ্ধার করেন এবং দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, নিহত শরিফুল ইসলাম জন্মগতভাবেই বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন এবং তিনি সাঁতার জানতেন না। অসাবধানতাবশত পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, হাবাসপুর পদ্মা নদীতে গিয়ে বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত