জগন্নাথপুরে অপপ্রচার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সুনামগঞ্জের জগন্নাথপুরে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্যও অপপ্রচার রোধে সমাজে নৈতিক, সামাজিক, গণতান্ত্রিক, উদার ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ এবং

2026-10-26T19:07:52+06:00
2026-10-26T19:07:52+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
জগন্নাথপুরে অপপ্রচার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৭:০৭ পিএম  
ছবি-যাযাদি
সুনামগঞ্জের জগন্নাথপুরে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্যও অপপ্রচার রোধে সমাজে নৈতিক, সামাজিক, গণতান্ত্রিক, উদার ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ এবং ইতিবাচক সামাজিক চেতনা জাগ্রত করার লক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) জগন্নাথপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব এর পরিচালনায় শুরুতে কুরআন তেলাওয়াত করেন মির্জা সাইম হোসেন, গীতা করেন পাঠ ময়ুক সাহা। প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মতিউর রহমান। বিশেষ অতিথির রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আবু হোয়রা ছাদ (মাষ্টার), উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মহসিন উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাওসার আহমদ। 

আরো বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক অনিক পাল, চিলাউর-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন মিটু, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ আব্দুল মোছাব্বির, চিলাউরা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম আলফাজ, সাংবাদিক শাহ ফুজায়েল আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, জগন্নাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া জাহান শ্রাবন্তী সহ আরো অনেকেই।

জেলা প্রশাসক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমানে তথ্য আদান-প্রদানের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার করলে ব্যক্তি, পরিবার ও সমাজে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তাই যেকোনো তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা এবং গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকা জরুরি। সামাজিক সম্প্রীতি বজায় রাখা, গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা এবং নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের বিকাশে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়। সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ, তথ্য যাচাইয়ের অভ্যাস গড়ে তোলা এবং অপপ্রচার প্রতিরোধে প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। সামাজিক যোগাযোগ গুজব ও অপপ্রচার, মানব পাচার বাল্যবিবাহ , মাদকাশক্তি এবং প্রতিরোধ ও সহায়তা নিয়ে উপস্থাপন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত