প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৬:০৬ পিএম

নারায়ণগঞ্জ ফতুল্লায় স্ত্রী ও ছেলেকে হত্যার দায়ে হারেজ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তার বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য্য করা হয়েছে।
আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন।
রায়ে দন্ডপ্রাপ্ত আসামী হারেজ ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে। সে গেদ্দার বাজার এলাকায় দীর্ঘদিন ধরে সপরিবার নিয়ে বসবাস করতেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট আবুল কালাম আজাদ জাকির।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ জুলাই রাত আনুমানিক ১ টার সময় হারেজ তার স্ত্রী মনোয়ারা বেগম ও ছেলে সোহাগকে দাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে মৃত্যু নিশ্চিত করে।
পরে এ ঘটনায় তাদের পরিবার ও এলাকাবাসীর সহযোগিতায় হারেজকে আটক করে পুলিশ। পরে নিহত স্ত্রী মনোয়ার বেগমের বড় ভাই হারেজকে আসামি করে ফতুল্লা থানা একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত ও সাক্ষ্য প্রমাণ ভিত্তিতে আদালত ইমামলার আসামি হারেজের বিরুদ্ধে মৃত্যুদন্ড ধার্য্য করেন।