প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৬:২৯ পিএম
ছবি: যাযাদিহোম অ্যাপ্লায়েন্সের পণ্যতালিকায় নতুন সংযোজন এনেছে হায়ার বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটি বাজারে এনেছে প্রিমিয়াম টাইগ্রিস সিরিজের ওয়াটার হিটার এবং বাংলাদেশে প্রথমবারের মতো নিজস্ব ব্র্যান্ডের মাইক্রোওয়েভ ওভেন সিরিজ। সম্প্রতি ঢাকার গুলশানে হায়ারের ফ্ল্যাগশিপ স্টোরে পণ্যগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
হায়ারের নতুন টাইগ্রিস সিরিজের ওয়াটার হিটারে রয়েছে উন্নত হিটিং প্রযুক্তি ও সুপার টাইটানিয়াম এনামেল ট্যাংক। প্রিমিয়াম গোল্ডেন ফিনিশের এ সিরিজে থাকছে ৩৫ ও ৪৫ লিটারের হরাইজন্টাল এবং ৩০ লিটারের ভার্টিক্যাল মডেল। প্রতিষ্ঠানটির ভাষ্য, ‘শকপ্রুফ ওয়াটার হিটার, সেফ অ্যাজ আনপ্লাগড’ ধারণাকে সামনে রেখে সিরিজটি তৈরি করা হয়েছে। ৩০ লিটারের ভার্টিক্যাল মডেলে রয়েছে ‘নো হ্যাংগিং, নো ড্রিলিং’ সুবিধা, যার ফলে প্রচলিত পদ্ধতিতে দেয়ালে ড্রিল করে হিটার স্থাপনের প্রয়োজন হয় না।
এদিকে, হায়ার তিন ধরনের মাইক্রোওয়েভ ওভেন বাজারে এনেছে। এগুলো হলো ২০ লিটারের সোলো, ২৩ লিটারের গ্রিল এবং ৩০ লিটারের কনভেকশন মডেল। এর মধ্যে ৩০ লিটারের ফ্ল্যাগশিপ মডেলে মাইক্রোওয়েভ, গ্রিল, কনভেকশন ও এয়ার ফ্রাই সুবিধা রয়েছে। ফলে একই যন্ত্রে বিভিন্ন ধরনের রান্না ও খাবার তৈরির সুযোগ পাবেন ব্যবহারকারীরা।
প্রতিষ্ঠানটির মতে, নতুন পণ্যগুলো বাংলাদেশের গ্রাহকদের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে হোম অ্যাপ্লায়েন্সের পরিসর বাড়ানোর উদ্যোগের অংশ। ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে উদ্ভাবিত প্রযুক্তির সঙ্গে স্থানীয় গ্রাহকদের প্রয়োজনের সমন্বয় করে আরও ব্যবহারবান্ধব পণ্য বাজারে আনার পরিকল্পনাও রয়েছে হায়ার বাংলাদেশের। পাশাপাশি, নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা দিয়ে গ্রাহকদের স্মার্ট ও স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনযাপনে সহায়তা করতে চায় প্রতিষ্ঠানটি।