এরফান গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত, পুরস্কার পেলেন ১৪৫ পরিবেশক

যাযাদি অনলাইন

অর্থনীতি

‘ঐক্য বিশ্বাসের বন্ধনে, সাফল্যের শিখরে’ স্লোগানকে সামনে রেখে এরফান গ্রুপের রাইস ইউনিটের বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ অক্টোবর

2026-10-26T15:24:34+06:00
2026-10-26T15:24:34+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
অর্থনীতি
এরফান গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত, পুরস্কার পেলেন ১৪৫ পরিবেশক
যাযাদি অনলাইন
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৩:২৪ পিএম  
ছবি: যাযাদি
‘ঐক্য বিশ্বাসের বন্ধনে, সাফল্যের শিখরে’ স্লোগানকে সামনে রেখে এরফান গ্রুপের রাইস ইউনিটের বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত এ সম্মেলনে সারা দেশ থেকে প্রতিষ্ঠানটির হোলসেল ও রিটেইল বিভাগের প্রায় ৭০০ পরিবেশক ও অতিথি অংশ নেন।

সম্মেলনে এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব আলম, অর্থ উপদেষ্টা মো. মনির উদ্দিন, মহাব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম, হোলসেল বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মো. জিয়াউর রহমান এবং রিটেইল বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মাহমুদুর রহমান বুলবুলসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী ও এরফান চিনিগুঁড়া চালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসনিয়া ফারিণ।

বিক্রয়ের ভিত্তিতে পরিবেশকদের স্বীকৃতি দিতে সম্মেলনে বিভিন্ন ক্যাটাগরিতে ১৪৫ জনকে পুরস্কৃত করা হয়। স্টার অব দ্য ইয়ার, টাইটানিয়াম, প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার ক্যাটাগরিতে নির্বাচিত পরিবেশকদের স্বর্ণের নেকলেস, মোটরসাইকেল, দেশ-বিদেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণের সুযোগসহ নানা ধরনের পুরস্কার দেওয়া হয়।

সম্মেলনের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। এ ছাড়া একদল তরুণ নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষ পর্বে এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মাহবুব আলম, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুরস্কারপ্রাপ্ত পরিবেশকদের অংশগ্রহণে ফটোসেশন অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬ শেষ হয়।
  বিষয়:   এরফান গ্রুপ  পরিবেশক সম্মেলন  তাসনিয়া ফারিণ  চালের বাজার 


অর্থনীতি- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত