বিশ্ব বাজারে কমল তেলের দাম

যাযাদি অনলাইন

আন্তর্জাতিক

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। সৌদি আরব ওমানের মাধ্যমে এশিয়ার শোধনাগারগুলোতে অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দেওয়ার খবরেই তেলের

2026-09-17T10:47:02+06:00
2026-09-17T10:47:02+06:00
শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
আন্তর্জাতিক
বিশ্ব বাজারে কমল তেলের দাম
যাযাদি অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৭ এএম  
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। সৌদি আরব ওমানের মাধ্যমে এশিয়ার শোধনাগারগুলোতে অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দেওয়ার খবরেই তেলের দাম বাড়ানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্নের আশঙ্কা কিছুটা কমে আসায় বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা যায়।

ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৯২ ডলার বা ২ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৮৩ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম কমেছে ৩ দশমিক ৪০ ডলার বা ৩ দশমিক ২ শতাংশ। এতে প্রতি ব্যারেল ডব্লিউটিআইয়ের দাম দাঁড়িয়েছে ১০২ দশমিক ৪৩ ডলার।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, সৌদি আরব ওমানের সোহার বন্দরের কাছে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের মাধ্যমে এশিয়ার শোধনাগারগুলোর কাছে অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দিচ্ছে।

ড্রোন হামলায় সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে। ওই পাইপলাইন দিয়ে লোহিত সাগরের ইয়ানবু রপ্তানি টার্মিনালে তেল সরবরাহ করা হয়।

ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো বলেন, সৌদি আরব উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি করছে এমন খবর সরবরাহ ব্যবস্থায় আরও বড় ধরনের বিঘ্নের আশঙ্কা কমিয়ে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুতের তথ্যও তেলের দামে চাপ তৈরি করেছে। গত সপ্তাহে দেশটির অপরিশোধিত তেলের মজুত কমেছে ৬ লাখ ৪০ হাজার ব্যারেল। তবে বিশ্লেষকদের পূর্বাভাস ছিল, মজুত কমবে ১৬ লাখ ব্যারেল।

যুক্তরাষ্ট্রে গ্যাসোলিন ও ডিস্টিলেটের মজুত বেড়েছে। ফলে বাজারে সরবরাহ পরিস্থিতি নিয়ে স্বস্তি বাড়ায় জ্বালানি তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি হয়েছে।
  বিষয়:   তেল  দাম  বিশ্ববাজার  যুদ্ধ 


আন্তর্জাতিক- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত