ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুনের ঘটনায় নিহত ৭৭

যাযাদি অনলাইন

আন্তর্জাতিক

ফিলিপাইনের যাত্রীবাহী একটি জাহাজে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে। ৮ জন নিখোঁজ রয়েছেন।আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক

2026-09-17T12:37:17+06:00
2026-09-17T12:37:17+06:00
শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬
৩ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
আন্তর্জাতিক
ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে আগুনের ঘটনায় নিহত ৭৭
যাযাদি অনলাইন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৭ পিএম  
সংগৃহীত ছবি
ফিলিপাইনের যাত্রীবাহী একটি জাহাজে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৭৭ জনে দাঁড়িয়েছে। ৮ জন নিখোঁজ রয়েছেন। 

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু।

ফিলিপাইন কোস্ট গার্ড বুধবার (১৬ সেপ্টেম্বর) জানিয়েছে, ‘এমভি জুন অ্যাস্টার’ নামের জাহাজটিতে মোট ১২৮ জন ছিলেন। শুরুতে যাত্রী তালিকায় ১৩২ জনের নাম থাকলেও পরে যাচাই করে দেখা যায়, তাদের মধ্যে চারজন জাহাজে ওঠেননি।

ফিলিপাইন কোস্ট গার্ডের মুখপাত্র কমোডর নোমি কায়াবিয়াব জানান, জাহাজ থেকে ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজের টিকিট ও যাত্রী তালিকায় থাকা প্রত্যেক ব্যক্তির তথ্য যাচাই ও মিলিয়ে দেখার কাজ এখনো চলছে। এ কারণে হতাহতের সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে।

‘এমভি জুন অ্যাস্টার’ গত ৯ সেপ্টেম্বর ম্যানিলা থেকে যাত্রা শুরু করে। পরে দক্ষিণ-পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের করোনের কাছে সমুদ্রসীমায় জাহাজটিতে আগুন লাগে।

আগুন লাগার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। তবে ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৮ জন নিখোঁজ রয়েছেন।
  বিষয়:   ফিলিপাইন  যাত্রীবাহী জাহাজ  আগুন 


আন্তর্জাতিক- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত