প্রকাশ পেল সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’

যাযাদি অনলাইন

বিনোদন

অবশেষে প্রকাশ পেল গীতিকার সাইফুল বারীর কথায় কণ্ঠশিল্পী কাজী শুভর নতুন গান ‘পিরিতের অসুখ’। প্রেম, মায়া ও ভালোবাসার অনুভূতিকে লোকজ

2026-09-18T17:05:48+06:00
2026-09-18T17:05:48+06:00
রোববার ● ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
বিনোদন
প্রকাশ পেল সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’
যাযাদি অনলাইন
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৫ পিএম  
বামে কণ্ঠশিল্পী কাজী শুভ, ডানে সাইফুল বারী
অবশেষে প্রকাশ পেল গীতিকার সাইফুল বারীর কথায় কণ্ঠশিল্পী কাজী শুভর নতুন গান ‘পিরিতের অসুখ’। প্রেম, মায়া ও ভালোবাসার অনুভূতিকে লোকজ ভাষার মাধুর্যে তুলে ধরা হয়েছে গানটির কথায়।

গানটিতে কণ্ঠ দিয়েছেন কাজী শুভ। গানটির কথা লিখেছেন সাইফুল বারী। সুর করেছেন প্লাবন কোরেশী এবং সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব। গানটি প্রকাশিত হয়েছে কাজী শুভর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

‘পিরিতের অসুখ’ গানের কথায় প্রেমে পড়ার পর মনের অস্থিরতা, প্রিয় মানুষের প্রতি আকর্ষণ এবং তার রূপ-মায়ায় হারিয়ে যাওয়ার অনুভূতি ফুটে উঠেছে। ‘ভাব দরিয়ায় পিরিত জলে / ভাসে তারই মুখ’-এই পঙ্‌ক্তির মধ্য দিয়ে প্রেমের আবেগকে সহজ-সরল ও চিত্রময় ভাষায় তুলে ধরেছেন গীতিকার।

গানের কথায় আঞ্চলিক শব্দ ও লোকজ উপমার ব্যবহারও রয়েছে। চাঁদের আলো, ফাগুনের বন ও পাখির উপমায় প্রিয় মানুষের রূপ ও মায়াকে তুলে ধরা হয়েছে।

গানের একটি অংশে বলা হয়েছে- হাত বাড়াইয়া তারই দিকে/চাইছি আমি সুখ,/ধইরাছে ধইরাছে আমায়/পিরিতের অসুখ।

গানটি প্রসঙ্গে গীতিকার সাইফুল বারী বলেন, পিরিতের অসুখ গানটির কথায় আমি প্রেমের সহজ-সরল অনুভূতিকে লোকজ ভাষায় তুলে ধরার চেষ্টা করেছি। প্রেমে পড়লে মানুষের ভেতরে যে অস্থিরতা তৈরি হয়, প্রিয় মানুষকে ঘিরে যে মায়া তৈরি হয়- সেই অনুভূতিটাই গানের কথায় প্রকাশ পেয়েছে। কাজী শুভ ভাইয়ের মতো একজন শিল্পী গানটিতে কণ্ঠ দিয়েছেন, এটা আমার জন্য আনন্দের। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।

কণ্ঠশিল্পী কাজী শুভ বলেন, গানটির কথা প্রথম শুনেই আমার ভালো লেগেছে। সাইফুল বারী খুব সহজ-সরল ভাষায় প্রেমের অনুভূতিকে সুন্দরভাবে তুলে ধরেছেন। প্লাবন কোরেশীর সুর এবং আহমেদ সজীবের সংগীতায়োজন গানটিকে আরও প্রাণবন্ত করেছে। আমি নিজের সর্বোচ্চটা দিয়ে গানটি গাওয়ার চেষ্টা করেছি। শ্রোতারা শুনে তাদের মতামত জানাবেন এটাই প্রত্যাশা।
  বিষয়:   সাইফুল বারী  পিরিতের অসুখ  বারী 


বিনোদন- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত