ইতালি থেকে দেশে ফিরে বিমানবন্দরে নেমে যা বললেন বাঁধন

যাযাদি অনলাইন

বিনোদন

দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।৮৩তম ভেনিস

2026-09-14T11:26:17+06:00
2026-09-14T11:29:02+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
বিনোদন
ইতালি থেকে দেশে ফিরে বিমানবন্দরে নেমে যা বললেন বাঁধন
যাযাদি অনলাইন
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৬ এএম  আপডেট: ১৪.০৯.২০২৬ ১১:২৯ এএম 
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনেত্রী আজমেরী হক বাঁধন

দেশে ফিরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালি গিয়েছিলেন বাঁধন। সেখানে মেস্ত্রে শহরে আওয়ামী লীগের প্রবাসী কর্মী পরিচয় দেওয়া কয়েকজন বাংলাদেশির হামলা ও হেনস্তার শিকার হন তিনি। এ সময় তাকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ করেন এই অভিনেত্রী। ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বাঁধনের ওপর হামলার বিষয়টি জাতীয় সংসদেও আলোচনায় আসে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঘটনাটিকে গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা হিসেবে অভিহিত করেন।

দেশে ফিরে বাঁধন বলেন, এই ঘটনার মধ্য দিয়ে জুলাই যোদ্ধারা নয়, বরং হামলাকারীরাই অনিরাপদ হয়ে পড়ছেন। তার ভাষ্য, বিদেশের মাটিতে এমন ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বাঁধন বলেন, দলকানা না হয়ে পরিবারের কথা ভাবতে হবে। কারণ, কষ্ট করে তারা পরিবারের জন্যই কাজ করছেন।

বাঁধন আরও জানান, গত ৮ সেপ্টেম্বর ইতালিতে এ ঘটনায় মামলা করেছেন তিনি। একই সঙ্গে ঘটনার পর বাংলাদেশ দূতাবাস ও ইতালি সরকারের সহযোগিতার কথাও উল্লেখ করেন এই অভিনেত্রী।
  বিষয়:   বাঁধন  দলকানা  ইতালি  বিমানবন্দর 


বিনোদন- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত