চাঁপাইনবাবগঞ্জে বন্যার্তদের পাশে জেলা প্রশাসক, দেওয়া হলো ত্রাণ ও নগদ সহায়তা

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে বন্যায় পানিবন্দি মানুষের দুর্ভোগ সরেজমিনে দেখতে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবু সালেহ মোঃ

2026-09-16T17:20:20+06:00
2026-09-16T17:20:20+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে বন্যার্তদের পাশে জেলা প্রশাসক, দেওয়া হলো ত্রাণ ও নগদ সহায়তা
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২০ পিএম  
যাযাদি ছবি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নে বন্যায় পানিবন্দি মানুষের দুর্ভোগ সরেজমিনে দেখতে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আবু সালেহ মোঃ মুসা জঙ্গী। পরিদর্শনকালে তিনি বন্যাকবলিত মানুষের মধ্যে সরকারি ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) নারায়ণপুর ইউনিয়নে গিয়ে জেলা প্রশাসক দুর্গত মানুষের হাতে শুকনো খাবার, চাল এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট তুলে দেন। তিনি পানিবন্দি মানুষের সঙ্গে কথা বলে তাদের খাদ্য, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনের বিষয়ে বিস্তারিত খোঁজ নেন।

এ সময় সম্প্রতি পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন জেলা প্রশাসক। পাশাপাশি পানিতে ডুবে মারা যাওয়া এক শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

নিখোঁজ ব্যক্তির পরিবার এবং পানিতে ডুবে নিহত শিশুটির পরিবারের মধ্যে জেলা প্রশাসকের পক্ষ থেকে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

ত্রাণ বিতরণে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাহিদ হাসান, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.শাহিনুর উপজেলা সমবায় কর্মকর্তা মো. আনিসুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা মো. আলীমসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, গ্রাম পুলিশ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ইয়ুথ সদস্যরা কার্যক্রমে সহযোগিতা করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারি সহায়তা অব্যাহত থাকবে। দুর্গত মানুষের প্রয়োজন ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত