এক ছবিতে ৮০ জাল এনআইডি, নেত্রকোণায় আটক ১

নেত্রকোণা প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোণায় জাল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি ও সরবরাহের অভিযোগে রবিউল ইসলাম রনি নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ

2026-09-16T21:23:32+06:00
2026-09-16T21:23:32+06:00
বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬
২ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
এক ছবিতে ৮০ জাল এনআইডি, নেত্রকোণায় আটক ১
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৩ পিএম  
ছবি-যাযাদি
নেত্রকোণায় জাল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি ও সরবরাহের অভিযোগে রবিউল ইসলাম রনি নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার জেলা শহরের দত্ত মার্কেটের সিদ্দিক কর্ণার ভ্যারাইটিস স্টোর নামের একটি দোকানের ভেতর থেকে তাকে আটক করা হয়। আটক রবিউল ইসলাম রনি টাঙ্গাইলের মধুপুর উপজেলার গাংগাইর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

বুধবার বিকেলে জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকের সময় রবিউল ইসলাম রনির দেহ তল্লাশি করে কাগজে প্রিন্ট করা ভিন্ন ভিন্ন নামের ৭টি এনআইডির কপি এবং এনআইডির পেছনের অংশের ৬টি কপি উদ্ধার করা হয়।

এ ছাড়া তার ব্যবহৃত মুঠোফোন পরীক্ষা করে দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করা মোট ৮০টি এনআইডির সফট কপি প্রেরণের তথ্য পাওয়া যায়। এসব সফট কপিতে একই ব্যক্তির ছবি ব্যবহার করে ভিন্ন ভিন্ন নাম, ঠিকানা ও পরিচয় দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় নেত্রকোণা মডেল থানায় মামলা করা হয়েছে। পরে আটক রবিউল ইসলাম রনিকে আদালতে পাঠানো হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত